ইসরাইলি হামলায় নিহত ইরানের নিরাপত্তা প্রধান আলি লারিজানির হত্যাকারীদের অবশ্যই ‘চড়া মূল্য দিতে হবে’ বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। বুধবার এক লিখিত বার্তায় তিনি এই কড়া বার্তা দেন।
তেহরানে লারিজানির জানাজার দিন নিজের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে প্রকাশিত এক বার্তায় মোজতবা খামেনি বলেন, ‘নিঃসন্দেহে এমন একজন ব্যক্তিত্বকে হত্যা করাই প্রমাণ করে যে তিনি কতটা গুরুত্বপূর্ণ ছিলেন। একইসঙ্গে ইসলামের শত্রুরা তার প্রতি কতটা বিদ্বেষ পোষণ করে, এটি তারও বহিঃপ্রকাশ।’
তেহরান থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
যুদ্ধের শুরুতে নিজের বাবা ও ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর ওই দায়িত্ব নেন মোজতবা খামেনি। তবে ক্ষমতা গ্রহণের পর তিনি এখনও প্রকাশ্যে আসেননি।
লিখিত বার্তায় মোজতবা খামেনি আরও বলেন, ‘ঝরে পড়া প্রতিটি রক্তবিন্দুর দাম আছে। এই শহীদদের হত্যাকারী অপরাধীদের খুব শিগগিরই সেই মূল্য পরিশোধ করতে হবে।
সম্পাদক : মো: মাসুদ পারভেজ, মোবাইল : 01712-983974, অফিস : রহমান ম্যানসন, মতিঝিল, ঢাকা-১০০০, ই-মেইল : citizennews786@gmail.com
© All rights reserved 2019-2026 CitizenNews24