জেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রোববার (২২ মার্চ) বিকেল সাড়ে পাঁচটার দিকে গাবতলী উপজেলার রামেশ্বরপুর ইউনিয়নের সাঘাটিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতের নাম শাহিনুর ইসলাম (৪৫)। তিনি ওই গ্রামের মৃত তোফাজ্জল হোসেন তোজামের পুত্র। এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়া গাবতলী মডেল থানার এসআই আব্দুর রাজ্জাক।
পুলিশের এই কর্মকর্তা জানান, শাহিনুর ইসলাম নিজের বাড়ির পাশের একটি ডোবা থেকে সাবমার্সিবল পাম্পের মাধ্যমে পানি সেচ করে মাছ ধরছিলেন। কাজ শেষে বৈদ্যুতিক তার গোছানোর সময় অসাবধানতাবশত তিনি বিদ্যুতায়িত হয়ে পড়েন। এ সময় আশপাশের লোকজন বিষয়টি টের পেয়ে দ্রুত তাকে উদ্ধার করে গাবতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।
তিনি আরও বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
সম্পাদক : মো: মাসুদ পারভেজ, মোবাইল : 01712-983974, অফিস : রহমান ম্যানসন, মতিঝিল, ঢাকা-১০০০, ই-মেইল : citizennews786@gmail.com
© All rights reserved 2019-2026 CitizenNews24