এমএ আলীম সরকার
হাকিকুল ইসলাম খোকন :
গত সোমবার (১৬ মার্চ) বাংলাদেশ গণমুক্তি পার্টি (বিজিপি)'র সভাপতি এম এ আলীম সরকার এক বিবৃতিতে বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদে যুদ্ধাপরাধে দণ্ডিত ব্যক্তিদের নামে জাতীয় সংসদে শোক প্রস্তাব গৃহীত হওয়া জাতির জন্য গভীরভাবে দুঃখজনক ও লজ্জাজনক। এই শোক প্রস্তাব গৃহীত হওয়ায় বাংলাদেশ গণমুক্তি পার্টির পক্ষ থেকে আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত আমাদের স্বাধীনতার মূল চেতনা ছিল মানবতা, ন্যায়বিচার এবং গণতন্ত্র প্রতিষ্ঠা করা। সেই প্রেক্ষাপটে যুদ্ধাপরাধে দণ্ডিত ব্যক্তিদের স্মরণে শোক প্রস্তাব গ্রহণ করা জাতীয় সংসদের মর্যাদা ও ইতিহাসের প্রতি অবমাননার শামিল।খবর আইবিএননিউজ।জাতীয় সংসদ জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতীক এবং মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করার অন্যতম প্রধান প্রতিষ্ঠান। সেখানে এমন সিদ্ধান্ত গ্রহণ আমাদের মুক্তিযুদ্ধের শহীদদের আত্মত্যাগকে প্রশ্নবিদ্ধ করে এবং নতুন প্রজন্মের কাছে একটি ভুল বার্তা পৌঁছে দেয়।
আমরা দৃঢ়ভাবে মনে করি, জাতীয় সংসদকে সবসময় মুক্তিযুদ্ধের আদর্শ, মানবিক মূল্যবোধ এবং ন্যায়বিচারের পক্ষে অবস্থান নিতে হবে। যুদ্ধাপরাধের মতো গুরুতর অপরাধে দণ্ডিত ব্যক্তিদের বিষয়ে কোনো ধরনের সম্মানসূচক আচরণ জাতির ইতিহাস ও নৈতিকতার সাথে সাংঘর্ষিক।
আমরা সংশ্লিষ্ট জাতীয় সংসদের মর্যাদা রক্ষা এবং মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রাখতে ভবিষ্যতে এ ধরনের সিদ্ধান্ত থেকে বিরত থাকার জন্য আহ্বান করছি।
সম্পাদক : মো: মাসুদ পারভেজ, মোবাইল : 01712-983974, অফিস : রহমান ম্যানসন, মতিঝিল, ঢাকা-১০০০, ই-মেইল : citizennews786@gmail.com
© All rights reserved 2019-2026 CitizenNews24