আজ ২৫ মার্চ গণহত্যা দিবস। যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন উপলক্ষে জেলা শহরের ডলুরা শহীদ সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সুনামগঞ্জ সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে আজ সকালে এ কর্মসূচি পালিত হয়।
জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া আজ সকালে ডলুরা শহীদ মুক্তিযোদ্ধা সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন। অন্যান্যের মধ্যে পুষ্পার্ঘ্য অর্পণ করে জেলা পুলিশ সুনামগঞ্জ , সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার, জেলা ইউনিয়ন কমান্ড, জেলা আনসার ও বিডিপি, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সুনামগঞ্জ ইউনিট, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড, ইউনিয়ন চেয়ারম্যান, জাহাঙ্গীর ইউনিয়ন এবং স্থানীয় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
পুষ্পার্ঘ্য অর্পণ শেষে ডলুরা শহীদ মুক্তিযোদ্ধা সমাধি প্রাঙ্গণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
ইলিয়াস মিয়া বলেন, পাকিস্তানিরা কোনোদিন আমাদের বন্ধু হতে পারে না। তারা আমাদের চির শত্রু। মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। জীবনের মায়া ত্যাগ করে তারা ১৯৭১ সালে যুদ্ধে অংশ নিয়েছিলেন। যাদের ত্যাগের বিনিময়ে আজকের বাংলাদেশ। তাই তাদের অবদান কখনও বাঙালি জাতি ভুলবে না।
সভায় সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী অফিসার সুলতানা জেরিন। সহকারী কমিশনার আদিত্য পালের সঞ্চালনায়, জাতীয় সংগীত ও এক মিনিট নিরবতা পালনের পর আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন জাহাঙ্গীরনগর ইউনিয়ন চেয়ারম্যান রশিদ আহাম্মেদ, জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের সাবেক কমান্ডার হাজী নুরুল মোমেন এবং অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকার প্রমুখ।
সম্পাদক : মো: মাসুদ পারভেজ, মোবাইল : 01712-983974, অফিস : রহমান ম্যানসন, মতিঝিল, ঢাকা-১০০০, ই-মেইল : citizennews786@gmail.com
© All rights reserved 2019-2026 CitizenNews24