মকবুল হোসেন,
ময়মনসিংহ জেলা প্রতিনিধি
ময়মনসিংহ নগরীর চরপাড়া ও মেডিকেল কলেজ এলাকায় অবৈধ পার্কিং ও সিএনজির বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে , ১৬ যানবাহন আটক করা হয়।
আজ ২৭ মার্চ শুক্রবার জেলা ট্রাফিক পুলিশের সহযোগিতায় নগরীর পুলিশ লাইন্স এলাকায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহাঃ সাব্বির হুসাইন অবৈধ সিএনজি ও মোটরযানের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয় ।
এসময় নগরীর চরপাড়া মেডিকেল সংলগ্ন মেইন রোড এলাকায় অবৈধভাবে গাড়ি পার্কিং এবং অস্থায়ী দোকানপাট স্থাপনের মাধ্যমে সৃষ্ট যানজট নিরসনে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। দীর্ঘদিন ধরে এ এলাকায় অবৈধ পার্কিং ও রাস্তা দখলের কারণে জনদুর্ভোগ সৃষ্টি হয়ে থাকে।
ময়মনসিংহ জেলা প্রশাসনের পক্ষ থেকে পূর্বে একাধিকবার সতর্ক করা হলেও চরপাড়া ও মেডিকেল কলেজ সংলগ্ন সড়কে অবৈধ কার্যক্রম বন্ধ না হওয়ায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে রাস্তার দুইধারে অবৈধভাবে পার্কিং করা গাড়ি এবং অস্থায়ী দোকানপাট উচ্ছেদ করা হয়।
অভিযানকালে মোট ১৬টি মোটরযান আটক করা হয়। এর মধ্যে ২টি অ্যাম্বুলেন্স, ২টি পালকি গাড়ি এবং ১২টি সিএনজি রয়েছে। এসময় সংশ্লিষ্টদের কঠোরভাবে সতর্ক করা হয় যে, ভবিষ্যতে চরপাড়া ও মেডিকেল কলেজ সংলগ্ন সড়কে কোনো ধরনের অবৈধ পার্কিং বা রাস্তা দখল করে দোকানপাট স্থাপন করা হলে তাৎক্ষণিকভাবে জব্দ করা হবে জানান ।
সম্পাদক : মো: মাসুদ পারভেজ, মোবাইল : 01712-983974, অফিস : রহমান ম্যানসন, মতিঝিল, ঢাকা-১০০০, ই-মেইল : citizennews786@gmail.com
© All rights reserved 2019-2026 CitizenNews24