জ্বালানি তেলের সরবরাহ ব্যবস্থা তদারকি জোরদার করতে দেশের সব জেলায় ভিজিলেন্স টিম গঠন করেছে সরকার।
আজ শুক্রবার জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের এক খুদে বার্তায় এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, জ্বালানি তেলের অবৈধ মজুদদারি ও বিভিন্ন অনিয়ম প্রতিরোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আরও কার্যকর ভূমিকা পালনের নির্দেশনা দেওয়া হয়েছে।
একই সঙ্গে অবৈধ মজুতদারির তথ্য প্রদানকারীদের জন্য পুরস্কার ঘোষণা করার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানানো হয়। সচেতন নাগরিকদের সুনির্দিষ্ট অভিযোগ ও তথ্য-প্রমাণসহ পরামর্শ দেওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে।
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ জানিয়েছে, সারাদেশের প্রতিটি জেলায় গঠিত ভিজিলেন্স টিমের মোবাইল নম্বর প্রকাশ করা হয়েছে, যাতে জনগণ সহজেই সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করতে পারেন।
এদিকে, বৈশ্বিক জ্বালানি পরিস্থিতি বিবেচনায় ) সকল গ্রাহককে প্রয়োজনের অতিরিক্ত জ্বালানি না কেনার অনুরোধ জানিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি)।
একই সঙ্গে ভোক্তাদের স্বাভাবিক ক্রয় প্রক্রিয়া বজায় রেখে সাশ্রয়ী ব্যবহারের আহ্বান জানানো হয়েছে।
সম্পাদক : মো: মাসুদ পারভেজ, মোবাইল : 01712-983974, অফিস : রহমান ম্যানসন, মতিঝিল, ঢাকা-১০০০, ই-মেইল : citizennews786@gmail.com
© All rights reserved 2019-2026 CitizenNews24