মোঃ আব্দুল আজিজ ইসলাম সাগর স্টাফ রিপোর্টার রংপুর বিভাগ সিটিজেন নিউজ রংপুর বিভাগ
কুড়িগ্রাম সদর উপজেলার ২নং হলোখানা ইউনিয়নের বুক চিরে বয়ে যাওয়া ধরলা নদীর শাখা নদীর ওপর অবস্থিত ‘বাংটুর ঘাট’। এই একটি ঘাট ঘিরেই আবর্তিত হয় অত্র অঞ্চলের হাজার হাজার মানুষের জীবন-জীবিকা। অথচ স্বাধীনতার দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এখানে নির্মিত হয়নি একটি স্থায়ী সেতু। ফলে যাতায়াত ও পণ্য পরিবহনে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে কয়েক গ্রামের বাসিন্দাদের। এই বঞ্চনার অবসান ঘটাতে এবং দ্রুত সেতু নির্মাণের দাবিতে উত্তাল হয়ে উঠেছে ধরলা পাড়ের মানুষ।
তাই হলোখানা ইউনিয়নে সহ ফুলবাড়ি জনসাধারণ মানুষ ঢল নেমেছে মানববন্ধনে। সবার একই দাবি বাংটুর ঘাটের সেতু চাই।
সম্প্রতি বাংটুর ঘাটে আয়োজিত বিশাল মানববন্ধনে তাদের হাতে ছিল— “দাবী মোদের একটাই, বাংটুর ঘাটে সেতু চাই” সম্বলিত প্ল্যাকার্ড। এলাকার জনসাধারণরা ক্ষোভের সাথে জানান:
"আমরা শুধু ভোটের সময় প্রতিশ্রুতি চাই না, আমরা কাজের বাস্তবায়ন চাই। ডিজিটাল যুগে বাস করেও আমাদের কেন আদিম কায়দায় নদী পার হতে হবে? এই সেতু আমাদের বিলাসিতা নয়, এটি আমাদের বেঁচে থাকার অধিকার।"কুড়িগ্রাম জেলার কুড়িগ্রাম সদর উপজেলা হলো খানা ইউনিয়নের চেয়ারম্যান রেজাউল করিম রেজা বলেন শুধু আমার হলো খানা ইউনিয়নের জনসাধারণ মানুষ আসবে না কিন্তু এই ব্রিজ হলে ফুলবাড়ী উপজেলার আরো ছয়টি ইউনিয়নের জনসাধারণ মানুষগুলো চলাফেরা করতে পারবেন
সম্পাদক : মো: মাসুদ পারভেজ, মোবাইল : 01712-983974, অফিস : রহমান ম্যানসন, মতিঝিল, ঢাকা-১০০০, ই-মেইল : citizennews786@gmail.com
© All rights reserved 2019-2026 CitizenNews24