হাফসা আক্তার :
উত্তরা বিমানবন্দর মহাসড়ক বিএনএস সেন্টার হতে হাউজ বিল্ডিং নর্থ টাওয়ার পর্যন্ত ফুটপাতের উপর গড়ে ওঠা বিভিন্ন ধরণের অবৈধ দোকানপাট, খাবারের দোকান, যানবাহন মেরামতের ওয়ার্কশপ, ওয়েল্ডিং ওয়ার্কশপের বর্ধিতাংশ অপসারণ করা হয়েছে।
গত ২৩/৩/২০২৬ ইং তারিখ ঢাকা মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টার্স থেকে প্রকাশিত গণবিজ্ঞপ্তির পর পূর্ব ঘোষণা অনুযায়ী আজ সকাল ১১ টা থেকে বিএনএস সেন্টার থেকে হাউজ বিল্ডিং পর্যন্ত ফুটপাত ও সড়কে উত্তরা বিভাগের ডিসি ট্রাফিক আনোয়ার সাঈদ ও উত্তরা বিভাগের স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান এর নেতৃত্বে, থানা পুলিশ ও সিটি কর্পোরেশনের লোকজনের উপস্থিতিতে এ অভিযান পরিচালিত হয়।
এ সময় দোকানের বাইরে অবৈধভাবে ফুটপাত দখল করে রাস্তার উপর পরিচালিত দোকানপাট, রেস্টুরেন্টের রান্না করার বার্নার, হাড়িপাতিল, মোটর ওয়ার্কশপের পুরাতন নতুন টায়ার, বিভিন্ন যন্ত্রপাতি, ওয়েল্ডিং ওয়ার্কশপের খুচরা মালামাল ইত্যাদি ফুটপাত থেকে অপসারণ করা হয়।
সরেজমিনে দেখা যায়, উত্তরার হাউজ বিল্ডিং এলাকায় রাস্তার উপরে মোটরগাড়ীর ওয়ার্কশপ পার্টসের দোকানসমূহ কর্তৃক প্রায়ই ফুটপাত ও রাস্তার এক লেন দখল করে গাড়ী মেরামত করা হয়। এ ক্ষেত্রে ফুটপাত দিয়ে পথচারীদের চলাচলে মারাত্মক প্রতিবন্ধকতা সৃষ্টি হওয়ার পাশাপাশি তাদের নিরাপত্তা ও হুমকির মুখে পড়ে, সে সাথে পথচারীগণ রাস্তায় চলাচলের কারণে সড়ক দূর্ঘটনার স্বীকার হয়।
প্রশাসনের পক্ষ থেকে আজ উত্তরা এলাকার ফুটপাত ও রাস্তা থেকে মালামাল, সরঞ্জামাদি অনতিবিলম্বে জনস্বার্থে অপসারণের জন্য অনুরোধ করা হয়। এ সময় তারা দোকানদারদেরকে গণবিজ্ঞপ্তির নোটিশ বিষয় সতর্ক করে বলেন আগামীতে ডিএমপি'র বিজ্ঞ স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কর্তৃক সামারি ট্রায়াল মোবাইল কোর্টের মাধ্যমে আইন অমান্যকারী ব্যক্তি ও ব্যবসা প্রতিষ্ঠানের মালিকগণের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা করা হবে, তারা আরো বলেন, সেই সাথে কারাদন্ড অর্থদন্ডসহ সংশ্লিষ্ট মালামাল বাজেয়াপ্ত করার হুশিয়ারী দেন।
সম্পাদক : মো: মাসুদ পারভেজ, মোবাইল : 01712-983974, অফিস : রহমান ম্যানসন, মতিঝিল, ঢাকা-১০০০, ই-মেইল : citizennews786@gmail.com
© All rights reserved 2019-2026 CitizenNews24