জেলার সখীপুরে মাদক বিরোধী অভিযানে জয় বিশ্বাস (২৬) ও জসিম মিয়া (৩০) নামে দুই মাদকসেবীকে ৬ মাসের কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।
গতকাল বুধবার দিবাগত রাত ১১টার দিকে সখিপুর পৌরসভার ৩ নং ওয়ার্ড সিকদার রোডে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামসুন নাহার শিলা।
সহকারী কমিশনার বাসসকে জানান, সখিপুর থানার এসআই ফয়েজ উদ্দিন, এসআই শান্তি বিশ্বাস, এসআই রহমান, এএসআই শেখ রাসেলসহ পুলিশের একটি দল সখিপুর পৌর এলাকায় মাদক বিরোধী একটি অভিযান পরিচালনা করেন। এ সময় মাদক সেবনরত অবস্থায় ওই দুই মাদক সেবককে আটক করা হয়। তাদের কাছ থেকে মাদক সেবনের বিভিন্ন উপকরণ উদ্ধার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের দুজনকে ৬ মাসের কারাদণ্ড প্রদান করা হয়। আটককৃতদের রাতেই টাঙ্গাইল জেল হাজতে পাঠানো হয়েছে।
সম্পাদক : মো: মাসুদ পারভেজ, মোবাইল : 01712-983974, অফিস : রহমান ম্যানসন, মতিঝিল, ঢাকা-১০০০, ই-মেইল : citizennews786@gmail.com
© All rights reserved 2019-2026 CitizenNews24