মীর ইমরান মাহমুদ, তালা সাতক্ষীরা :
সাতক্ষীরার তালা বাজারের একটি ইলেট্রনিক্স দোকান থেকে সেচপাম্প উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় চোর কে আটক করে গ্রাম্য সালিসি মিমাংসার মাধ্যমে ক্ষতিপূরণে ২০ হাজার টাকা আদায় করা হয়েছে এবং ভবিষ্যতে এমন ঘটনা ঘটনা না ঘটানোর শর্তে মুচলেকা নেয়া হয়েছে।
এলাকায় সরেজমিন পরিদর্শন গেলে সেচপাম্প মালিক খলিলনগর গ্রামের লিয়াকত মোড়লের ছেলে জাহিদ মোড়ল বলেন, আমি অসুস্থ থাকার সুযোগে প্রশাদপুর গ্রামের বাবুল মোড়ল আমার ইরি ব্লক থেকে সেচপাম্প চুরি করে তালা বাজারের একটি দোকানে বিক্রয়ের জন্য রাখে। আমি খুঁজতে খুঁজতে ঐ দোকানে গিয়ে আমার মটর দেখে চিনতে পারি এবং চোরের সন্ধান পাই এবং চোর আটক করা হয়।
রহমত বিশ্বাস, শ্রীবাস বসুসহ অনেকে বলেন, চোর আটক ও সেচপাম্প উদ্ধারের পরে সামাজিক মর্যাদা রক্ষার্থে এলাকার গণ্যমান্য ব্যক্তিদের মাধ্যমে সালিসি মিমাংসা করা হয় এবং ক্ষতিপূরণ আদায় করা হয়। এই আপোষ মিমাংসায় কোনো রাজনৈতিক দলের নেতাকে ডাকা হয়নি এবং কেউ উপস্থিত ছিলো না।
সম্পাদক : মো: মাসুদ পারভেজ, মোবাইল : 01712-983974, অফিস : রহমান ম্যানসন, মতিঝিল, ঢাকা-১০০০, ই-মেইল : citizennews786@gmail.com
© All rights reserved 2019-2026 CitizenNews24