মকবুল হোসেন,
ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
ময়মনসিংহ র্যাব-১৪ এর অভিযানে মাদকদ্রব্য মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোঃ আমির (২৮)কে গ্রেফতার করেছেন।
ময়মনসিংহ র্যাব-১৪,সিপিএসসি এর একটি আভিযানিক দল আজ ৫ এপ্রিল রবিবার অনুমান সাড়ে ১২ টায় ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানাধীন সাহেব বাজার এলাকায় অভিযান পরিচালনা করে মুক্তাগাছা থানার মামলা নং-০৭(০১)২৩, ধারা-২০১৮ সনের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬(১) সারণির ১০(ক) এর ০২ বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মোঃ আমির(২৮), পিতা-সাইফুল ইসলাম, সাং-মাইজবাড়ী, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ওয়ারেন্ট তামিলকারী কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়েছে। সিনিয়র সহকারী পরিচালক মিডিয়া অফিসার অধিনায়কের পক্ষে স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী ঘটনার সত্যতা প্রমাণ পাওয়া যায়।
সম্পাদক : মো: মাসুদ পারভেজ, মোবাইল : 01712-983974, অফিস : রহমান ম্যানসন, মতিঝিল, ঢাকা-১০০০, ই-মেইল : citizennews786@gmail.com
© All rights reserved 2019-2026 CitizenNews24