বিনোদন ডেস্ক: বিশ্বনন্দিত জাদুশিল্পী জুয়েল আইচ। বিশ্বের বহু দেশে জাদু দেখিয়ে বাংলাদেশকে তুলে ধরেছেন এবং দেশের জন্য সম্মান বয়ে এনেছেন।
একজন বংশীবাদক হিসেবেও তার খ্যাতি আছে। আবার একইসঙ্গে একজন বীর মুক্তিযোদ্ধাও তিনি। একুশে পদক পেয়েছেন এবং বিশ্বের অনেক দেশ থেকে পুরস্কার ও সম্মাননা পেয়েছেন।গত শুক্রবার রাতে রাজধানীর এফডিসিতে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে জাদুশিল্পী ঐক্য পরিষদের পক্ষ থেকে এই বিশেষ ঘোষণা দেওয়া হয়।
সংগঠনটির নেতৃবৃন্দ মনে করেন, জুয়েল আইচ কেবল একজন শিল্পী নন বরং তিনি বাংলাদেশের এক অনন্য সম্পদ যার অবদানে এই শিল্প আজ আন্তর্জাতিক পর্যায়ে স্বীকৃত।
অনুষ্ঠানে জাদুশিল্পী ঐক্য পরিষদের পক্ষ থেকে জানানো হয়, জুয়েল আইচ এই সংগঠনের প্রধান উপদেষ্টা হিসেবে কাজ করছেন। জাদুশিল্পীদের মতে, তার মতো ব্যক্তিত্বের জন্ম না হলে এই শিল্পে একুশে পদকের মতো সম্মাননা অর্জন সম্ভব হতো না।
তাকে চির তরুণ হিসেবে আখ্যায়িত করে বক্তারা বলেন, সবুজ বাংলাদেশে জুয়েল আইচ লাল সূর্যের মতো দীপ্তি ছড়াচ্ছেন এবং তার হাত ধরেই দেশে জাদুর এক চমৎকার পরিবেশ তৈরি হয়েছে।
জুয়েল আইচ তার প্রেরণাদায়ক বক্তব্যে দীর্ঘ পথচলার নানা অভিজ্ঞতার কথা তুলে ধরেন।
সম্পাদক : মো: মাসুদ পারভেজ, মোবাইল : 01712-983974, অফিস : রহমান ম্যানসন, মতিঝিল, ঢাকা-১০০০, ই-মেইল : citizennews786@gmail.com
© All rights reserved 2019-2026 CitizenNews24