
পাকিস্তানে ইরানের সঙ্গে চলমান আলোচনায় কোনো চুক্তি না হলে যুক্তরাষ্ট্র ফের সামরিক অভিযান শুরু করবে বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
নিউ ইয়র্ক পোস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি আরও জানান, এ লক্ষ্যে মার্কিন যুদ্ধজাহাজগুলোতে নতুন করে অস্ত্রসম্ভার বোঝাই করা হচ্ছে।
ওয়াশিংটন থেকে এএফপি এ খবর জানিয়েছে।
পত্রিকাটিকে ট্রাম্প বলেন, ‘আমরা পুনর্গঠনের পথে এগোচ্ছি। জাহাজগুলোতে সেরা গোলাবারুদ, আগের চেয়েও উন্নত ও এযাবৎকালের সেরা অস্ত্র বোঝাই করা হচ্ছে। আগেও আমরা তাদের গুঁড়িয়ে দিয়েছিলাম।’
তিনি আরও বলেন, ‘চুক্তি না হলে এসব অস্ত্র ব্যবহার করা হবে। এবার তা করা হবে অত্যন্ত কার্যকরভাবে।’
এর আগে নিজের 'ট্রুথ সোশ্যাল' নেটওয়ার্কে দেওয়া সংক্ষিপ্ত ও রহস্যময় একটি বার্তায় ট্রাম্প লেখেন, ‘বিশ্বের সবচেয়ে শক্তিশালী পুনর্গঠন!!!’
এদিকে, সপ্তাহের শেষে ইসলামাবাদে ইরানের সঙ্গে অনুষ্ঠেয় আলোচনায় মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্ব দিতে শুক্রবার পাকিস্তানের উদ্দেশে রওনা হন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স।
এর আগে ওয়াশিংটনের সঙ্গে কোনো ধরনের ‘চালাকি’ না করতে তেহরানকে সতর্ক করে দেন তিনি।
সম্পাদক : মো: মাসুদ পারভেজ, মোবাইল : 01712-983974, অফিস : রহমান ম্যানসন, মতিঝিল, ঢাকা-১০০০, ই-মেইল : citizennews786@gmail.com
© All rights reserved 2019-2026 CitizenNews24