ধামইরহাট ( নওগাঁ) প্রতিনিধি :
নওগাঁর ধামইরহাট বৃত্তি পরীক্ষা (২০২৫) সালের সুষ্ঠু শান্তি শৃংখলা ভাবে অনুষ্ঠিত হয়েছে।
১৫ এপ্রিল বুধবার সকাল ১০ টায় উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে চকময়রাম মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
প্রাথমিক উপজেলা শিক্ষা অফিসার জনাব আতিকুর রহমান জানান যে, উপজেলার ১৩০ টি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ১১২ টি সরকারি ও ১৮ টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে মোট ৮৪৩ জন পরিক্ষার্থীর মধ্যে ৬৭৬ জন পরিক্ষার্থী বাংলা পরীক্ষায় অংশ গ্রহণ করে এবং ১৬৭ জন পরিক্ষার্থী অনুপস্থিত ছিল।তিনি আরো জানান যে, আগামী ১৮/৪/২৬ ইং তারিক পর্যন্ত প্রাথমিক বৃত্তি পরীক্ষা চলবে। পরীক্ষা চলাকালীন সময়ে কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটে নাই।
সম্পাদক : মো: মাসুদ পারভেজ, মোবাইল : 01712-983974, অফিস : রহমান ম্যানসন, মতিঝিল, ঢাকা-১০০০, ই-মেইল : citizennews786@gmail.com
© All rights reserved 2019-2026 CitizenNews24