হাফসা আক্তার : রাজধানীর এয়ারপোর্টে সৌর বিদ্যুৎ চালিত ট্রাফিক লাইট উদ্বোধন করা হয়েছে।
এ সময় ডিএমপি পুলিশ কমিশনার (ভারপ্রাপ্ত) মো. সরওয়ার বিপিএম-সেবা বলেন,
ট্রাফিক আইন অমান্য করায় গত এক সপ্তাহে এআই প্রযুক্তি ব্যবহার করে তিনশোর অধিক মামলা দেয়া হয়েছে । তিনি আরো বলেন, এই ব্যবস্থা পুরোপুরি চালু হলে প্রতিদিন এক হাজারের বেশি মামলা করা যাবে।
আজ দুপুরে রাজধানীর এয়ারপোর্টে সৌর বিদ্যুৎ চালিত ট্রাফিক লাইট উদ্বোধন করতে এসে কমিশনার বলেন, ঢাকা শহরকে আধুনিকায়ন করার জন্যই এমন উদ্যোগ নেয়া হয়েছে। ক্রসিং বা উল্টোপথে যানবাহন চলাচল করলেই ডিজিটাল মামলা হবে। এটি মূলত শাস্তি না, শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্যই এমন ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানান তিনি। আপাতত আটটি পয়েন্ট ট্রাফিক সিগন্যাল লাইট লাগানো হয়েছে, পর্যায়ক্রমে আরো ৩০টির বেশি পয়েন্টে এই ব্যবস্থা চালু করা হবে বলে জানান তিনি। গাড়ির মালিক ও চালকদের উদ্দেশ্য করে তিনি বলেন যারা বিআরটিএর সঠিক নম্বর প্লেট ব্যবহার করেনা তাদের বিরুদ্ধে আগামী দুই-এক দিনের মধ্যে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এয়ারপোর্টে সৌর বিদ্যুৎ চালিত ট্রাফিক লাইট উদ্বোধন অনুষ্ঠানে ডিসি ট্রাফিক উত্তরাসহ পুলিশের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক : মো: মাসুদ পারভেজ, মোবাইল : 01712-983974, অফিস : রহমান ম্যানসন, মতিঝিল, ঢাকা-১০০০, ই-মেইল : citizennews786@gmail.com
© All rights reserved 2019-2026 CitizenNews24