মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জ সদরের মহাকালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষার্থীকে হুইল চেয়ার প্রদান করা হয়েছে।
সদর উপজেলার মহাকালী ১নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক-প্রাথমিক শ্রেণির ছাত্র আরাফাত পাইক শারীরিক প্রতিবন্ধী। আরাফাতের শিক্ষা কার্যক্রমে নিয়মিত অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষৌ সদর উপজেলা পরিষদের অর্থায়নে তাকে একটি হুইল চেয়ার প্রদান করা হয়।
মুন্সীগঞ্জ সদর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মো. মাসুদুর রহমান বাসস’কে বলেন, হুইল চেয়ার ব্যবহার করে র্যাম দিয়ে সহজেই সে শ্রেণি কক্ষে আসা-যাওয়া করতে পারবে।
তিনি বলেন, আগামীতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।
সম্পাদক : মো: মাসুদ পারভেজ, মোবাইল : 01712-983974, অফিস : রহমান ম্যানসন, মতিঝিল, ঢাকা-১০০০, ই-মেইল : citizennews786@gmail.com
© All rights reserved 2019-2026 CitizenNews24