ত্রিশালে ‘নজরুল মেলা’ পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি জানিয়েছেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে আজ শনিবার সন্ধ্যায় ত্রিশালে নজরুল একাডেমি চত্বরে এ মেলা শুরু হয়।
তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় কবির জন্মজয়ন্তীর তিন দিনব্যাপী জাতীয় অনুষ্ঠান উদ্বোধনের পর নজরুল মেলা পরিদর্শন করেন। তিনি বিভিন্ন স্টল ঘুরে দেখেন।’
তিনি বলেন, 'প্রধানমন্ত্রী জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বর্ণাঢ্য জীবন-কর্ম নিয়ে ‘দ্রোহের কবি, প্রাণের কবি’ শীর্ষক আলোকচিত্র প্রদর্শনী ঘুরে ঘুরে দেখেন।'
সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে জাতীয় কবির বাল্যস্মৃতি বিজড়িত ত্রিশালে তার জন্মবার্ষিকীকে সামনে রেখে তিন দিনব্যাপী এ অনুষ্ঠান আজ শুরু হয়েছে।
জাহিদুল ইসলাম রনি আরও জানান, নজরুল মেলা পরিদর্শন শেষে ময়মনসিংহ মহানগর, উত্তর ও দক্ষিণ বিএনপির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সম্পাদক : মো: মাসুদ পারভেজ, মোবাইল : 01712-983974, অফিস : রহমান ম্যানসন, মতিঝিল, ঢাকা-১০০০, ই-মেইল : citizennews786@gmail.com
© All rights reserved 2019-2026 CitizenNews24