হাফসা আক্তার : উত্তরা পশ্চিম থানা পুলিশ অভিযান চালিয়ে জমজম টাওয়ারের ইয়াংহাং রেস্টুরেন্টের চুরি যাওয়া ৭১ হাজার টাকার মালামালসহ ৩ চোরকে গ্রেপ্তার করেছে।
পুলিশ ও মামলার বিবরণে জানা যায়, ১৪ জুন দুপুর ১২টা থেকে ১৫ জুন বিকাল ৫টার মধ্যে উত্তরা ১৩ নম্বর সেক্টরস্থ জমজম টাওয়ারের ৮ম তলার ইয়াংহাং রেস্টুরেন্টের স্টোর রুম থেকে অজ্ঞাত চোরেরা মালামাল চুরি করে পালিয়ে যায়। চুরি হওয়া মালামালের মধ্যে ছিল বারবিকিউ সস ২৪ পিস, ফ্রিশ সস ১২ পিস, এলপি সস ১২ পিস, এইসপি সস ২৪ পিস, বেবী কন ২৪ পিস, গ্রীন পিস ২৪ পিস, মাশরুম ৩০ পিস। যার আনুমানিক মূল্য ৭১ হাজার ৮০ টাকা।
ঘটনার পর ইয়াংহাং রেস্টুরেন্টের মার্কেটিং ম্যানেজার মুরাদ হোসেন বাদী হয়ে অজ্ঞাত চোরদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪৫৪/৪৫৭/৩৮০ ধারায় মামলা দায়ের করেন। মামলা নম্বর ১৯, তারিখ ১৫ জুন ২০২৬।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মো. আবু সাঈদ সঙ্গীয় ফোর্সসহ তাৎক্ষণিক অভিযান পরিচালনা করেন। অভিযানে ১৫ জুন রাত ১০টা ৩০ মিনিটে চোরাই মালামালসহ ইয়াকুব আলী ২৮, মো. নয়ন হাসান ২০ ও মো. নুরুল আলম ৩৫ কে গ্রেপ্তার করা হয়।
উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. খালিদ মুনসুর জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
সম্পাদক : মো: মাসুদ পারভেজ, মোবাইল : 01712-983974, অফিস : রহমান ম্যানসন, মতিঝিল, ঢাকা-১০০০, ই-মেইল : citizennews786@gmail.com
© All rights reserved 2019-2026 CitizenNews24