বিশ্ব রক্তদাতা দিবস ২০২৬ উপলক্ষে আহসানিয়া মিশন ক্যান্সার হাসপাতালের উদ্যোগে আইইউবিএটি ক্যাম্পাস প্রাঙ্গণে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল স্বেচ্ছা রক্তদাতা সংগ্রহ, বিনামূল্যে ব্লাড গ্রুপ নির্ণয়, রক্তদান বিষয়ক সচেতনতামূলক সেমিনার এবং একটি বিশেষ র্যালি। র্যালির মধ্য দিয়ে দিনের কার্যক্রমের শুভ সূচনা করা হয়।
উত্তরা ব্লাড ফাউন্ডেশনের আয়োজনে দিনব্যাপী অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়। অনুষ্ঠানে আহসানিয়া মিশন ক্যান্সার হাসপাতাল এবং আইইউবিএটি-এর সম্মানিত ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
রক্তদান বিষয়ক সেমিনার পরিচালনা করেন আহসানিয়া মিশন ক্যান্সার হাসপাতালের ট্রান্সফিউশন মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. আবরার কবির শিশির। তিনি রক্তদানের গুরুত্ব, নিরাপদ রক্ত সংগ্রহ এবং স্বেচ্ছায় রক্তদানের সামাজিক ও মানবিক মূল্য সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।
বিশ্ব রক্তদাতা দিবসে মানবতার সেবায় নিয়োজিত সকল স্বেচ্ছা রক্তদাতাকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা। তাঁদের নিঃস্বার্থ রক্তদান অসংখ্য মানুষের জীবন বাঁচাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
সম্পাদক : মো: মাসুদ পারভেজ, মোবাইল : 01712-983974, অফিস : রহমান ম্যানসন, মতিঝিল, ঢাকা-১০০০, ই-মেইল : citizennews786@gmail.com
© All rights reserved 2019-2026 CitizenNews24