ধামইরহাট ( নওগাঁ) প্রতিনিধিঃ
নওগাঁর ধামইরহাটে মায়ের জমি ছেলের নামে না দেওয়ার কারনে বৃদ্ধা মায়ের হাতের রগ কেটে দিয়েছে।
পুলিশ সুত্রে জানা যায় যে, ধামইরহাট উপজেলা আলমপুর ইউনিয়নের অন্তগত বস্তাবর গ্রামের বাসিন্দা বৃদ্ধা আনজুমান আরা( ৬৮) কিছু জমি- জমা রয়েছে। ঐ বৃদ্ধা মায়ের জমি - জমা ছেলের নিজ নামে লিখে না দেওয়ার কারনে তার ছেলে আসাদুজ্জামান শামিম (৩৭) গত ৭ ই জুন ইট দিয়ে মায়ের মাথায় আঘাত করে। পরবর্তীতে আহত মা চিকিৎসা শেষে বাড়িতে ফিরে গেলে ১৪ জুন পুনরায় ধারালো চাকু দিয়ে ডান পায়ের রগ কেটে দেয়।
ঘটনার বিষয়ে নওগাঁ পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলামের মহোদয়ের নজরে এলে তার কঠোর নির্দেশনায় ধামইরহাট থানার অফিসার ইনচার্জ মিন্টু রহমানের কঠোর ভুমিকায় কয়েক দিন ধারাবাহিক ভাবে অভিযানের পর গোপন সংবাদ ভিত্তিতে ২৪ জুন রাত ৯টায় উপজেলার বস্তাবর গ্রাম থেকে অভিযুক্ত শামীমকে গ্রেফতার করতে সক্ষম হয়।
এ ঘটনার ধামইরহাট থানায় একটি মামলা হয়। যার নং ৩১ তাং ২৪/ ৬/ ২৬ ইং ধারা - ৩২৩/৩২৬/৩০৭/৫০৬ (২)পেনাল কোডে মামলা রজু করা হয়েছে। পুলিশ সুপার বলেন পিতা মাতার প্রতি এ ধরনে নৃশংসতা আচরণ কোন ভাবে মেনে নেওয়া যাবে না। গ্রেফতার কৃত কুলাংগার সন্তানের বিরুদ্ধে আইনগত কার্যক্রম প্রক্রিয়া ধীন রয়েছে।
সম্পাদক : মো: মাসুদ পারভেজ, মোবাইল : 01712-983974, অফিস : রহমান ম্যানসন, মতিঝিল, ঢাকা-১০০০, ই-মেইল : citizennews786@gmail.com
© All rights reserved 2019-2026 CitizenNews24