তুরস্কে অনুষ্ঠেয় গুরুত্বপূর্ণ ন্যাটো শীর্ষ সম্মেলনের আগে রাশিয়ার রাজধানী মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন ছুড়েছে ইউক্রেন। শহরের মেয়র সের্গেই সোবিয়ানিন মঙ্গলবার এ তথ্য জানিয়েছেন ।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
রাষ্ট্রীয় সামাজিক যোগাযোগমাধ্যম ম্যাক্স-এ দেওয়া এক পোস্টে সোবিয়ানিন বলেন, ‘সোমবার সন্ধ্যা থেকে মঙ্গলবার সকাল ৬টা (গ্রিনিচ মান সময় ০৩০০) পর্যন্ত মস্কোর দিকে ৪৩০টিরও বেশি ড্রোন ছোড়া হয়েছে।’
তিনি জানান, ড্রোনগুলোর বেশির ভাগই রাজধানী থেকে অনেক দূরে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ভূপাতিত করা হয়। এছাড়া মস্কোর কাছাকাছি পৌঁছানোর সময় আরও ৩৬টি ড্রোন ধ্বংস করা হয়েছে।
সম্পাদক : মো: মাসুদ পারভেজ, মোবাইল : 01712-983974, অফিস : রহমান ম্যানসন, মতিঝিল, ঢাকা-১০০০, ই-মেইল : citizennews786@gmail.com
© All rights reserved 2019-2026 CitizenNews24