জাকির হোসেনঃপিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজে শিক্ষার্থীদের খেলাধুলার সুযোগ সম্প্রসারণে শিগগিরই নির্মাণ করা হচ্ছে একটি আধুনিক মানের ব্যাডমিন্টন কোর্ট। এ প্রকল্পের জন্য ১ লাখ ৩৩ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
জানা গেছে, কলেজ ক্যাম্পাসে আধুনিক ক্রীড়া অবকাঠামো গড়ে তোলার লক্ষ্যে এ বরাদ্দ প্রদান করা হয়েছে। এতে শিক্ষার্থীরা নিয়মিত ব্যাডমিন্টন অনুশীলনের সুযোগ পাবেন এবং কলেজে ক্রীড়া চর্চার পরিবেশ আরও সমৃদ্ধ হবে।
এ বরাদ্দ দেওয়ায় পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য মাসুদ সাঈদী-কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন কলেজ-সংশ্লিষ্টরা। তারা আশা প্রকাশ করেন, কলেজ কর্তৃপক্ষ দ্রুত নির্মাণকাজ শুরু করে নির্ধারিত সময়ের মধ্যে কোর্টটি শিক্ষার্থীদের ব্যবহারের জন্য উন্মুক্ত করবে।
শিক্ষার্থী ও অভিভাবকদের মতে, আধুনিক ব্যাডমিন্টন কোর্ট নির্মিত হলে কলেজে সহশিক্ষা কার্যক্রম আরও গতিশীল হবে এবং শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে ইতিবাচক ভূমিকা রাখবে।
সম্পাদক : মো: মাসুদ পারভেজ, মোবাইল : 01712-983974, অফিস : রহমান ম্যানসন, মতিঝিল, ঢাকা-১০০০, ই-মেইল : citizennews786@gmail.com
© All rights reserved 2019-2026 CitizenNews24