ঢাকা ০৪:৪১ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কটিয়াদীতে তারেক রহমানের আগমনকে ঘিরে বিএনপি ও সহযোগী সংগঠনের বিশাল আনন্দ মিছিল বিএনপির স্থায়ী কমিটির সদস্য হলেন রিজভীসহ ৪ নেতা দেশের বাজারে স্বর্ণালঙ্কারের দাম ভরিতে বাড়ল ২ হাজার ১৫৮ টাকা ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্পে নিহত বেড়ে ৩৮ অস্ট্রেলিয়ার শক্ত প্রতিরোধে চতুর্থ দিনে রোমাঞ্চের অপেক্ষা ধামইরহাটে বেগম খালেদা জিয়ার ৮১ তম জন্মদিন উপলক্ষে দোয়ার মহাফিল ও আলোচনা বন্ধ চিনিকল চালু করে উৎপাদন ও কর্মসংস্থান বাড়ানো হবে : বিএসএফআইসি চেয়ারম্যান চিকিৎসক ও রোগীর আস্থা, সহানুভূতির বন্ধনই চিকিৎসাসেবার মূল ভিত্তি : প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ত্যাগ ও প্রেরণা বিএনপিকে পথ দেখায়: মির্জা ফখরুল প্রতিটি জেলায় স্থাপন করা হচ্ছে আধুনিক মিট প্রসেসিং সেন্টার : প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

আল্লাহ যেন প্রতিটি মানুষকে মৃত্যুর পর সাড়ে তিন হাত মাটি দান করেন

রিপোর্টার শাফায়েত হোসেনঃ

বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে চলমান ভয়াবহ বন্যায় হাজার হাজার মানুষ মানবেতর জীবনযাপন করছেন। অসংখ্য ইউনিয়ন ও গ্রাম এখনো পানির নিচে তলিয়ে রয়েছে। দেশের বিভিন্ন জেলা থেকে সাংবাদিক ভাইয়েরা আমাদের কাছে যে সংবাদ ও তথ্য পাঠাচ্ছেন, তা হৃদয়বিদারক।

অল্প কিছুক্ষণ আগে এমন একটি দৃশ্য দেখলাম, যা ভাষায় প্রকাশ করা কঠিন। বন্যার পানিতে কবরস্থানের জমিও ডুবে যাওয়ায় দুইজন মুসলিম মৃত ব্যক্তিকে দাফনের জন্য মাটি পাওয়া যায়নি। বাধ্য হয়ে তাদের মরদেহ কলাগাছের ভেলায় সংরক্ষণ করা হয়েছে। এই দৃশ্য যে কোনো মানুষের হৃদয়কে কাঁদিয়ে দেয়।

মৃত্যুর পর একজন মানুষের শেষ ঠিকানা হওয়ার কথা সাড়ে তিন হাত মাটি। কিন্তু বন্যার এই ভয়াবহতায় সেই সামান্য জায়গাটুকুও অনেকের ভাগ্যে জুটছে না। আল্লাহর কাছে আমাদের আকুল প্রার্থনা ও তিনি যেন প্রতিটি মানুষকে মৃত্যুর পর সাড়ে তিন হাত মাটি নসিব করেন এবং আমাদের সবাইকে তাঁর রহমত ও হেফাজতে রাখেন।

এই অসহায় মানুষের কষ্ট দেখে চোখের পানি ধরে রাখা সত্যিই কঠিন। আমরা সবাই একদিন এই পৃথিবী ছেড়ে চলে যাব, কিন্তু আজকের এই মানবিক বিপর্যয়ের স্মৃতি দীর্ঘদিন মানুষের হৃদয়ে বেদনার দাগ হয়ে থাকবে।

যাদের সামর্থ্য আছে, তারা নিজ নিজ অবস্থান থেকে বন্যার্ত মানুষের পাশে দাঁড়ান। মানবতার এই কঠিন সময়ে একে অপরের সহযোগিতাই হতে পারে সবচেয়ে বড় শক্তি।

আল্লাহ আমাদের সকলকে এবং সমগ্র মুসলিম উম্মাহকে হেফাজত করুন। আমিন।

ফি আমানিল্লাহ।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

কটিয়াদীতে তারেক রহমানের আগমনকে ঘিরে বিএনপি ও সহযোগী সংগঠনের বিশাল আনন্দ মিছিল

আল্লাহ যেন প্রতিটি মানুষকে মৃত্যুর পর সাড়ে তিন হাত মাটি দান করেন

আপডেট টাইম : ১২:১৮:০৫ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬