লোহাগাড়া, চট্টগ্রাম প্রতিনিধি :সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির প্রধান কার্যালয়ে জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো "Branch Managers Monthly Business Development Conference"। গত ৪ জুলাই, বৃহস্পতিবার ঢাকায় কোম্পানির প্রধান কার্যালয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত ব্রাঞ্চ ম্যানেজারদের অংশগ্রহণে আয়োজিত এ সম্মেলনে ২০২৬ সালের প্রথম ৬ মাসে সেরা পারফর্মকারী ব্রাঞ্চ ম্যানেজার, ইউনিট ম্যানেজার ও ফিন্যান্সিয়াল অ্যাসোসিয়েটদের সম্মাননা প্রদান করা হয়। একই সঙ্গে বছরের দ্বিতীয়ার্ধের ব্যবসায়িক কর্মপরিকল্পনা এবং সর্বোচ্চ মানের গ্রাহকসেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোনালী লাইফের পরিচালক মোস্তফা কামরুস সোবহান, শেখ মোহাম্মদ ড্যানিয়েল, ভারপ্রাপ্ত মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন সোনালী লাইফের সিএফও মোহাম্মদ আবদুল হান্নান এফসিএ, সিওও মোঃ মঞ্জুর মোর্শেদ, সিআইও হাসিব রেজা, ডিএমডি, এএমডি, ডিজিএম, এজিএম বৃন্দসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
সম্মেলনে চট্টগ্রাম বিভাগে ১ম স্থান অর্জন করায় চট্টগ্রামের লোহাগাড়ার কৃতি সন্তান মোহাম্মদ আব্বাস উদ্দিনকে সোনালী লাইফ ইন্সুইরেন্স কোম্পানী লোহাগাড়া মেট্রোর পক্ষ থেকে ব্রাঞ্চ ম্যানেজার মোহাম্মদ রেজাউল করিম সম্মাননা ও পুরস্কার প্রদান করেন। তিনি সোনালী লাইফের ফিন্যান্সিয়াল এসোসিয়েট হিসেবে ২০২৬ সালের প্রথম ৬ মাসে সমগ্র বাংলাদেশের মধ্যে ৩য় এবং চট্টগ্রাম বিভাগের মধ্যে ১ম স্থান অর্জন করার গৌরব অর্জন করেন।
উল্লেখ্য, মোহাম্মদ আব্বাস উদ্দিন লোহাগাড়া ভবন মালিক এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক এবং আব্বাস টাওয়ারের মালিক। তার এই অসামান্য অর্জনের জন্য অনুষ্ঠানে কোম্পানির পক্ষ থেকে কর্মকর্তাবৃন্দ তাকে সম্মাননা প্রদান করেন।
সম্পাদক : মো: মাসুদ পারভেজ, মোবাইল : 01712-983974, অফিস : রহমান ম্যানসন, মতিঝিল, ঢাকা-১০০০, ই-মেইল : citizennews786@gmail.com
© All rights reserved 2019-2026 CitizenNews24