স্পোর্টস ডেস্ক : অ্যান্টিগা টেস্টে উইন্ডিজের মুখোমুখি হওয়ার আগে সমুদ্র সৈকতে রোমাঞ্চকর কিছু সময় কাটান টিম ইন্ডিয়ার সদস্যরা। ‘বিচ পার্টি’তে একটি ছবিতে বিশেষ নজর কেড়েছে বিরাট কোহলি ও জাসপ্রীত বুমরাহর সিক্স প্যাক অ্যাবস। ভাইরাল হওয়া সেই ছবিতে তাদের ফিটনেস দেখে মুগ্ধ ভারতের সাবেক তারকা অলরাউন্ডার যুবরাজ সিং।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবিটি শেয়ার করেন পেসার বুমরাহ। এরই মধ্যে অনেক লাইক ও কমেন্ট পড়েছে। তাতে কমেন্ট করেছেন ২০১১ সালে ওয়ানডে বিশ্বকাপ জয়ী যুবরাজও। লিখেছেন, “ওহ! ফিটনেস আইডল।”
এদিকে, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অ্যান্টিগা টেস্টের মধ্য দিয়ে শুক্রবার আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরু করেছে ভারত। ৬ উইকেটে ২০৩ রান নিয়ে প্রথম দিনের খেলা শেষ করেছে কোহলির দল। দলীয় ২৫ রানেই তিন উইকেট হারিয়ে বসলেও সময়ের সঙ্গে ঘুরে দাঁড়ায় তারা। দলের হয়ে সর্বোচ্চ ৮১ রান করেন পাঁচ নম্বরে ব্যাটিংয়ে নামা অজিঙ্কা রাহানে। মাত্র ৯ রান করেন কোহলি।
উইন্ডিজ বোলারদের মধ্যে তিনটি উইকেট নেন কেমার রোচ। দুই উইকেট নেন শ্যানন গ্যাব্রিয়েল।
সম্পাদক : মো: মাসুদ পারভেজ, মোবাইল : 01712-983974, অফিস : রহমান ম্যানসন, মতিঝিল, ঢাকা-১০০০, ই-মেইল : citizennews786@gmail.com
© All rights reserved 2019-2026 CitizenNews24