রিপোর্টার শাফায়েত হোসেনঃ
আমাদের সমাজে এমন কিছু মানুষ আছেন, যারা অন্যের ভালো কাজকে ভালোভাবে গ্রহণ করতে পারেন না। কেউ ভালো কোনো উদ্যোগ নিলে সেটিকে উৎসাহিত করার পরিবর্তে সমালোচনা, অপপ্রচার কিংবা নিরুৎসাহিত করার চেষ্টা করেন। কিন্তু এতে সত্যিকার অর্থে ভালো কাজ থেমে থাকে না। আমি মহান আল্লাহর কাছে দোয়া করি, তিনি যেন তাদের হেদায়েত দান করেন। আমিন।
আমি, মোহাম্মদ শাফায়েত হোসেন, দীর্ঘদিন ধরে ঢাকার মোহাম্মদপুর এলাকায় বেড়ে উঠেছি। প্রায় ২৫ বছর আমি আমার ফুফুর বাসায় থেকেছি। আমার ফুফুও প্রায় ৪০ বছর ধরে এই এলাকায় বসবাস করছেন। এই সময়ে মানুষের জীবন, সমাজ ও নানা বাস্তবতা খুব কাছ থেকে দেখার সুযোগ হয়েছে।
২০১৪ সালে আমি একটি ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলি। সেই প্রতিষ্ঠানে প্রায় ৫০ থেকে ৬০ লাখ টাকা বিনিয়োগ করেছিলাম। সেখানে ১৫ থেকে ২০ জন কর্মচারী কাজ করতেন। আমার স্বপ্ন ছিল একদিন এই প্রতিষ্ঠানটি বাংলাদেশের স্বনামধন্য প্রতিষ্ঠানের কাতারে পৌঁছাবে।
কিন্তু মানুষের ওপর অতিরিক্ত বিশ্বাস করার কারণে নানা প্রতারণার শিকার হই। যাদের দায়িত্ব দিয়েছিলাম, তাদের মধ্য থেকেই কেউ কেউ বিশ্বাসঘাতকতা করেছে। এমনকি বাসা থেকে চুরির ঘটনাও ঘটেছে। নিজের আপন ভাইয়ের কাছ থেকেও কষ্ট পেয়েছি। তবুও কখনো কারও বিরুদ্ধে অভিযোগ করে বেড়াইনি।
ব্যবসা পরিচালনা করতে গিয়ে দেখেছি, অনেক মানুষ বাকিতে পণ্য নিয়ে পরে টাকা দেওয়ার কথা বললেও আর ফিরে আসেননি। কিন্তু টাকা পাওয়ার সময় সেই মানুষগুলোকেই আর খুঁজে পাওয়া যায় না। এটি আমার বাস্তব জীবনের অভিজ্ঞতা।
জীবন আমাকে শিখিয়েছে ও মানুষ মরণশীল, কিন্তু অনেকেই উপকারের কথা সহজেই ভুলে যায়। অধিকাংশ মানুষ নিজের স্বার্থকেই বড় করে দেখে। এটাই পৃথিবীর বাস্তবতা।
আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) ৪০ বছর বয়সে নবুয়ত লাভ করেন এবং ইসলাম প্রচার করতে গিয়ে অসংখ্য কষ্ট ও নির্যাতনের সম্মুখীন হন। এমনকি তাঁর আপন চাচা আবু লাহাবও তাঁর বিরোধিতা করেছিলেন। নবীদের জীবন থেকেও আমরা ধৈর্য, সহনশীলতা ও ক্ষমার শিক্ষা পাই।
তাই মানুষ নানা কথা বলবেই। সব কথায় মন খারাপ করলে সামনে এগিয়ে যাওয়া সম্ভব নয়। আমাদের উচিত ধৈর্য ধরা, সত্য ও ন্যায়ের পথে থাকা এবং মহান আল্লাহর ওপর ভরসা রাখা।
পরিশেষে, আমি মহান আল্লাহর কাছে দোয়া করি—যারা অন্যের ভালো কাজকে ভালোভাবে নিতে পারেন না, আল্লাহ যেন তাদের হেদায়েত দান করেন, সত্য ও ন্যায়ের পথে চলার তাওফিক দান করেন।
সম্পাদক : মো: মাসুদ পারভেজ, মোবাইল : 01712-983974, অফিস : রহমান ম্যানসন, মতিঝিল, ঢাকা-১০০০, ই-মেইল : citizennews786@gmail.com
© All rights reserved 2019-2026 CitizenNews24