ঢাকা ০২:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নদী-খাল দখল করে জলাবদ্ধতা করতে দেওয়া হবে না: পানিসম্পদ প্রতিমন্ত্রী নামিবিয়া সফরে নতুন চেহারার দক্ষিণ আফ্রিকা দল কালীগঞ্জের বাহাদুরশাদী বনিকপাড়া ড্রেন নির্মাণে অনিয়মের নিউজ মিথ্যা ও ভিত্তিহীন মোঃ শওকত হোসেন সভাপতি প্রকল্প সাতক্ষীরায় দুর্নীতি প্রতিরোধে বিতর্ক, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা যশোর পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন (BTA)-এর পক্ষ থেকে শিল্পনগরী পুলিশ ফাঁড়িতে পিকআপ ভ্যান উপহার : টানা দ্বিতীয়বার দুবাই ক্যাপিটালসে মুস্তাফিজ গাছ কেটে জমি দখলের চেষ্টা, গ্রাম আদালতে মামলা পিরোজপুরে নতুন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) হিসেবে সোহরাব হোসাইনের যোগদান মানব চাহিদা পত্রিকার ইউকের ব্যুরো চীফ হলেন দিরাইয়ের সন্তান সাংবাদিক হারুন মিয়া

যুক্তরাষ্ট্র সফর শেষে ইরান যাচ্ছেন ইরাকের প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক: ইরাকের প্রধানমন্ত্রী আলী আল-জাইদি চলতি সপ্তাহের শেষ দিকে ইরান সফরে যাচ্ছেন। সম্প্রতি তিনি যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফেরার পর এই সফরের ঘোষণা এলো। রোববার ইরাকের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইএনএ এ তথ্য জানিয়েছে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

ওয়াশিংটন ও তেহরান ইরাকের প্রধান দুই মিত্র। তবে, দীর্ঘদিন ধরে তাদের বিরোধের কারণে ইরাক এক ধরনের পরোক্ষ সংঘাতের ময়দানে পরিণত হয়েছে। সাম্প্রতিক দিনগুলোতে দুই পক্ষের মধ্যে হামলা-পাল্টা হামলা বেড়ে যাওয়ায় ইরাকের পরবর্তী সরকারগুলোকে এই দুই প্রতিদ্বন্দ্বী শক্তির মধ্যে কঠিন ভারসাম্য বজায় রাখতে হয়েছে।

ইরাকের জাতীয় বার্তা সংস্থা আইএনএ পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে জানিয়েছে, জাইদি চলতি সপ্তাহের শেষে তেহরান সফর করবেন। সফরে তিনি ‘দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে’ কয়েকটি সমঝোতা স্মারকে (এমওইউ) স্বাক্ষর করবেন বলে আশা করা হচ্ছে।

চলতি বছর ক্ষমতায় আসার পর এটি হবে জাইদির প্রথম ইরান সফর। যুক্তরাষ্ট্রের সমর্থনে তিনি ক্ষমতায় আসেন, কারণ, ট্রাম্প অন্য এক প্রার্থীকে ভেটো দিয়েছিলেন।

মার্কিন কোম্পানিগুলোর সঙ্গে ৪৮টি চুক্তি ও অংশীদারিত্ব সম্পন্ন করে জাইদি এক সপ্তাহের যুক্তরাষ্ট্র সফর শেষে রোববার ইরাকে ফিরেছেন।

একজন ব্যবসায়ী হিসেবে পরিচিত জাইদি ইরাকের দুর্বল অর্থনীতি শক্তিশালী করার এবং মার্কিন স্থাপনাগুলোতে হামলা চালানো ইরানপন্থী গোষ্ঠীগুলোকে নিরস্ত্র করার অঙ্গীকার করেছেন।

এদিকে সাম্প্রতিক দিনগুলোতে ইরানের ওপর দায় চাপানো হামলায় ইরাকের স্বায়ত্তশাসিত কুর্দিস্তান অঞ্চল অস্থির হয়ে উঠেছে। ওই অঞ্চলে মার্কিন সেনা, বিদেশি তেল কোম্পানি এবং নির্বাসিত ইরানি কুর্দি বিদ্রোহীরা আশ্রয় নিয়েছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

নদী-খাল দখল করে জলাবদ্ধতা করতে দেওয়া হবে না: পানিসম্পদ প্রতিমন্ত্রী

যুক্তরাষ্ট্র সফর শেষে ইরান যাচ্ছেন ইরাকের প্রধানমন্ত্রী

আপডেট টাইম : ০৩:৪৯:০১ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬