ঢাকা ১০:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ইলুহারে পবিত্র ব্যাপারীর ওপর বর্বর হামলার অভিযোগ ; জড়িতদের গ্রেপ্তারের দাবি বিমানের সাবেক এমডি ও সিইও এয়ার ভাইস মার্শাল রফিকুল ইসলাম আর নেই ধামইরহাটে নজরুল বর্ষ উদযাপন বাস্তবায়নের লক্ষে মতবিনিময় সভা স্বেচ্ছাসেবক দলের কর্মী মারুফকে কুপিয়ে জখম,রামেকে ভর্তি হামলাকারী জিয়ারুল আওয়ামী দোসর গ্রেপ্তারের দাবি নগর স্বেচ্ছাসেবক দলের  কাশিমনগর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষায় শতভাগ সাফল্য স্বচ্ছতা ও নিষ্ঠায় দায়িত্ব পালন করছেন কুড়িগ্রাম উপজেলা প্রকৌশলী মোহাম্মদ ফিরোজুর রহমান অপসাংবাদিকতার ভিড়ে বিবেকের সংকট সাংবাদিকতার আড়ালের অন্ধকার আমার অভিজ্ঞতা থেকে কিছু নির্মম সত্য কালিয়াকৈরে তীব্র বিদ্যুৎ সংকট: দিনে ১০-১২ ঘণ্টা লোডশেডিংয়ে শিল্প রফতানি ব্যাহত লেখাপড়ায় বিঘ্নিত পিরোজপুরে যুবলীগ নেতা ও কলেজ অধ্যক্ষ অলক কর্মকার গ্রেপ্তার উন্নয়ন ও জনসেবায় দীর্ঘদিন ধরে মানুষের পাশে থাকার দাবি

যেভাবে তৈরি করবেন ব্রেড চিকেন রোল

সিটিজেন নিউজ ডেস্ক: পাউরুটি দিয়ে অনেক মজাদার নাস্তা খুব সহজে তৈরি করা যায়। আপনি যদি হঠাৎ আসা অতিথি আপ্যায়নের জন্য কিংবা শিশুর টিফিনে দেওয়ার জন্য সহজ কোনো রেসিপি খুঁজে থাকেন, তবে জেনে নিতে পারেন ব্রেড চিকেন রোল তৈরির পদ্ধতি। আপনার বাড়িতে পাউরুটি আর মুরগির মাংস থাকলে খুব সহজেই এটি তৈরি করতে পারবেন। চলুন জেনে নেওয়া যাক ব্রেড চিকেন রোল তৈরির রেসিপি-

তৈরি করতে যা লাগবে

পাউরুটি- ৮ পিস

হাড় ছাড়া মুরগির মাংস- ১ কাপ

আলু- ১টি

পেঁয়াজ কুচি- ৩টি
কাঁচা মরিচ কুচি- ৫-৬টি

পুদিনা পাতা কুচি- আধা কাপ

লবণ- পরিমাণমতো

ব্রেড ক্রাম্ব- যতটুকু লাগে

ডিম- ১-২টি

ময়দা- সামান্য

তেল- ভাজার জন্য

যেভাবে তৈরি করবেন

মাংস ও সেদ্ধ করে নিন। এরপর পেঁয়াজ, কাঁচা মরিচ, পুদিনা পাতা, আলু, মাংস, লবণ ভালো করে মেখে নিন। পাউরুটির ৪ দিক কেটে রুটির মতো বেলে নিন। এবার এক পিস ব্রেড নিয়ে তার একপাশে মাংসের পুর দিয়ে রোলের মতো মুুড়িয়ে নিতে হবে। এবার ময়দার গোলা দিয়ে মুখ আটকে দিতে হবে। সবগুলো এভাবে তৈরি করে ফেটানো ডিমে চুবিয়ে ব্রেডক্রাম্বে গড়িয়ে নিতে হবে। কড়াইতে তেল গরম করে তাতে অল্প আঁচে রোলগুলো ভেজে তুলুন। এবার পছন্দ অনুযায়ী সস দিয়ে পরিবেশন করুন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

ইলুহারে পবিত্র ব্যাপারীর ওপর বর্বর হামলার অভিযোগ ; জড়িতদের গ্রেপ্তারের দাবি

যেভাবে তৈরি করবেন ব্রেড চিকেন রোল

আপডেট টাইম : ০৮:৪৪:২৫ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬