ঢাকা ০৯:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সংস্কৃতির বিকাশেই গড়ে উঠবে মানবিক ও মূল্যবোধসম্পন্ন প্রজন্ম : ত্রাণমন্ত্রী জুমার নামাজ শেষে দোয়া-মোনাজাত মাধ্যমে পিরোজপুরে আল্লামা সাঈদীর তৃতীয় শাহাদাত বার্ষিকী পালিত সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে ডিবি পুলিশের অভিযানে কাভারভ্যানসহ ২২ লাখ টাকার অবৈধ তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়ার মানিক প্রথম স্ত্রীর অনুমতি ছাড়া বিয়ে করে তালাকদিয়ে বিয়ে না করে সংসার করছে নিউরোসায়েন্সেস হাসপাতালে যুক্ত হচ্ছে আরও ৫০০ বেড, কাল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা কালিয়াকৈরে তীব্র গ্যাস সংকটে ৩৫ টি পোশাক কারখানা বন্ধ উৎপাদনে মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা খেলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে সরকার : সমাজকল্যাণ মন্ত্রী

ডেপুটি স্পিকারের সহযোগিতায় শিশুর হৃদরোগের সফল অস্ত্রোপচার

জেলার দুর্গাপুরে জন্মগতভাবে হৃদরোগে আক্রান্ত দুই বছর বয়সী এক শিশুর চিকিৎসার সার্বিক দায়িত্ব নিয়ে তাকে সুস্থ করে তুলেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

তার বিশেষ উদ্যোগ ও সহযোগিতায় শিশুটির হৃদযন্ত্রে সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। বর্তমানে শিশুটি সম্পূর্ণ সুস্থ হয়ে পরিবারের সাথে নিজ বাড়িতে ফিরে এসেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নির্বাচনের আগে ও পরে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল নিজ উদ্যোগে তার নির্বাচনী এলাকায় স্বেচ্ছাসেবক প্রতিনিধি দলের মাধ্যমে নিয়মিত ঘুরে ঘুরে অসহায় ও অসুস্থ মানুষের খোঁজখবর নিচ্ছেন এবং তাদের নানা সমস্যা সমাধান করে যাচ্ছেন।

এরই ধারাবাহিকতায় সম্প্রতি উপজেলার বিরিশিরি ইউনিয়নের সাগরদিঘী গ্রামের বাসিন্দা থিওফিল সাংমা ও মারিয়া নেংমীঞ্জ দম্পতির শিশু সন্তান সেংনাম শিমনের অসুস্থতার খবর পান তিনি। শিশুটি জন্ম থেকেই হৃদযন্ত্রের ছিদ্রজনিত জটিলতায় ভুগছিল, যা অর্থাভাবে পরিবারটির পক্ষে বহন করা অসম্ভব হয়ে পড়েছিল।

খবর পেয়ে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল ও তার টিম শিশুটির উন্নত চিকিৎসার সার্বিক দায়িত্ব গ্রহণ করেন। গত ১৮ জুলাই শিশুটিকে ঢাকার ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে ভর্তি করা হয়। সেখানে অভিজ্ঞ হৃদরোগ চিকিৎসকদের তত্ত্বাবধানে সফলভাবে তার জটিল অস্ত্রোপচার সম্পন্ন হয়।

এদিকে শিশুটি সুস্থ হয়ে বাড়ি ফেরায় তার পরিবার ও স্থানীয় বাসিন্দারা ডেপুটি স্পিকারের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। ব্যারিস্টার কায়সার কামালের এমন মহতী উদ্যোগের ভূয়সী প্রশংসা করেছেন এলাকার সর্বস্তরের সাধারণ মানুষ।

চিকিৎসা শেষে শিশুটি সুস্থ হওয়ায় ব্যারিস্টার কায়সার কামাল তার সামাজিক যোগাযোগমাধ্যমে মহান সৃষ্টিকর্তার প্রতি শুকরিয়া আদায় করেন এবং সংশ্লিষ্ট চিকিৎসক ও তার স্বেচ্ছাসেবক প্রতিনিধি দলের প্রতি ধন্যবাদ জানান।

এ সময় তিনি ব্যক্ত করেন যে, এলাকার সাধারণ ও অসহায় মানুষের সেবায় তাদের এ ধরনের সহায়তামূলক ও সামাজিক কর্মকাণ্ড ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

সংস্কৃতির বিকাশেই গড়ে উঠবে মানবিক ও মূল্যবোধসম্পন্ন প্রজন্ম : ত্রাণমন্ত্রী

ডেপুটি স্পিকারের সহযোগিতায় শিশুর হৃদরোগের সফল অস্ত্রোপচার

আপডেট টাইম : ০৪:৪৫:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬