
জেলায় আজ বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠন এপেক্স ক্লাব অব রাঙ্গামাটি।
সংগঠনের ৬৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজ শনিবার সকাল ১১টায় রাঙ্গামাটি চেম্বার অব কমার্সের হলরুমে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডিস্ট্রিক্ট-৩ ট্রেজারার এপেক্স ক্লাব অব রাঙ্গামাটির সাবেক সভাপতি আলী বাবর।
জেলা এপেক্স ক্লাবের সভাপতি শাব্বির আহমদের সভাপতিত্বে এবং সেক্রেটারী এন্ড ডিনার নোটিশ এডিটর এপে. বদিউল আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এপেক্স ক্লাব অব রাঙ্গামাটির প্রতিষ্ঠাতা সভাপতি এপে. নিজাম উদ্দিন, সাবেক সভাপতি এপে. আবুল মনসুর ওবায়দুল্লাহ, এপে. শামীম জাহাঙ্গীর, সাবেক সভাপতি এপে. শাশ্বত চাকমা রিংকু, সহসভাপতি শাহিদা আক্তার, সহসভাপতি এপে. নেছার আহমেদ, এপে. আবদুল মান্নান, এপে. আজগর আলী, এপে. কাজী নোমান, এপে. মিনারা আরশাদ, এপে. মনোয়ারা বেগম, এপে. লোকমান হাকিম পুতুল প্রমুখ।
অনুষ্ঠানে জেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত শতাধিক পরিবারের মাঝে চাল, ডাল, আলু, পিয়াজসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য বিতরণ করা হয়।
সম্পাদক : মো: মাসুদ পারভেজ, মোবাইল : 01712-983974, অফিস : রহমান ম্যানসন, মতিঝিল, ঢাকা-১০০০, ই-মেইল : citizennews786@gmail.com
© All rights reserved 2019-2026 CitizenNews24