ঢাকা ০৭:৫৬ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চিকিৎসাধীন অবস্থায় না ফেরার দেশে গেলেন ভোলা টেলিকমের কর্ণধার মাহমুদুল হাসান সুমন উল্লাপাড়ায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময় মানবিক অঙ্গীকার ধারণ করে ড্যাব ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াবে : ডা. জুবাইদা রহমান বগুড়ায় ৪০০ একরের শিল্পপার্ক স্থাপনের পরিকল্পনা সরকারের সিলেটে সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবার ৫ লাখ টাকা করে পাবে: প্রবাসী কল্যাণ মন্ত্রী জেআইসিতে এক-এগারোর সময় তারেক রহমানকে নির্যাতনের তথ্য পাওয়া গেছে : চিফ প্রসিকিউটর বগুড়ায় ৪০০ একরের শিল্পপার্ক স্থাপনের পরিকল্পনা সরকারের সিলেটে সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবার ৫ লাখ টাকা করে পাবে: প্রবাসী কল্যাণ মন্ত্রী দক্ষিণখানে বাসা থেকে বের হয়ে নিখোঁজ কিশোর জয়নাল, থানায় জিডি এমপি সরোয়ার আলমগীরের মায়ের মৃত্যুতে বিএনপি মহাসচিবের শোক

‎ঝালকাঠিতে মলিনা রায় হত্যা মা/মলার অন্যতম অভিযুক্ত নয়ন ডাকুয়া র‍্যাব গ্রে/প্তার করেছে

‎জাকির ফরাজীঃ ঝালকাঠি সদর থানার আলোচিত ও চাঞ্চল্যকর মলিনা রায় হত্যা মামলার অন্যতম অভিযুক্ত মো. নয়ন ডাকুয়া (২৫)-কে গ্রেপ্তার করেছে র‍্যাব-৮। শুক্রবার (২৪ জুলাই) রাতে ঢাকার কদমতলী থানাধীন পূর্ব শ্যামপুর এলাকায় যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।

‎র‍্যাব প্রতিষ্ঠালগ্ন থেকেই খুন, ধর্ষন, ডাকাতি, সন্ত্রাসী, চাঁদাবাজি, মজুতদারি, মাদকসহ বিভিন্ন অপরাধে জড়িতদের গ্রেফতারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। গোয়েন্দা নজরদারী ও আভিযানিক কার্যক্রমের ধারাবাহিকতায় এ ধরনের অপরাধ নিয়ন্ত্রণে র‍্যাব ইতিমধ্যেই বিশেষ সফলতা অর্জনে সক্ষম হয়েছে।

‎র‍্যাব-৮ জানায়, র‍্যাব-৮, সিপিএসসি, বরিশাল এবং র‍্যাব-১০, সদর কোম্পানি, ঢাকার একটি যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ঝালকাঠি সদর উপজেলার মির্জাপুর গ্রামের বাসিন্দা নয়ন ডাকুয়াকে গ্রেপ্তার করে।
‎মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৭ জুলাই ঝালকাঠি পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের পশ্চিম চাঁদকাঠি এলাকায় নিজ বাসায় একা ছিলেন মলিনা রায় (৪৫)। বিকেলে মেয়ের সঙ্গে শেষবার ফোনে কথা বলার পর সন্ধ্যায় মেয়ে পূজা রায় বাসায় ফিরে তাকে হাত-পা বাঁধা ও মুখ প্লাস্টিকের বস্তা দিয়ে ঢাকা অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে স্থানীয়রা উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

‎প্রাথমিক তদন্তে ধারণা করা হয়, বিকেল সাড়ে ৩টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টার মধ্যে দুর্বৃত্তরা চুরির উদ্দেশ্যে বাসায় প্রবেশ করে মলিনা রায়কে শ্বাসরোধ ও আঘাত করে হত্যা করে এবং তার স্বর্ণের চেইন লুট করে পালিয়ে যায়। এ ঘটনায় নিহতের স্বামী রতন রায় বাদী হয়ে ঝালকাঠি সদর থানায় হত্যা মামলা দায়ের করেন।
‎র‍্যাব জানায়, তদন্তকারী কর্মকর্তার আবেদনের পর গোয়েন্দা তথ্য ও তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযুক্ত নয়ন ডাকুয়াকে শনাক্ত করে গ্রেপ্তার করা হয়।
‎গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব-৮।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

চিকিৎসাধীন অবস্থায় না ফেরার দেশে গেলেন ভোলা টেলিকমের কর্ণধার মাহমুদুল হাসান সুমন

‎ঝালকাঠিতে মলিনা রায় হত্যা মা/মলার অন্যতম অভিযুক্ত নয়ন ডাকুয়া র‍্যাব গ্রে/প্তার করেছে

আপডেট টাইম : ০৪:২৪:৩০ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬