মোঃসুজন আহমেদঃ
সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ০১ নং ভদ্রঘাট ইউনিয়ন পরিষদে বার্ষিক মূল্যায়ন কার্যক্রম সম্পন্ন হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ড. বিপাশা হুসাইন এ মূল্যায়ন কার্যক্রম পরিচালনা করেন।
বার্ষিক মূল্যায়নের অংশ হিসেবে ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কার্যক্রম, উন্নয়নমূলক কর্মকাণ্ড, সেবা প্রদান, আর্থিক ব্যবস্থাপনা, বিভিন্ন রেজিস্টার, নথিপত্র সংরক্ষণ এবং সরকারি নির্দেশনা বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা করা হয়।
পরিদর্শনকালে ইউএনও ড. বিপাশা হুসাইন ইউনিয়ন পরিষদের সেবার মান আরও উন্নত করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। তিনি স্বচ্ছতা, জবাবদিহিতা এবং জনগণের দোরগোড়ায় দ্রুত সেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।এ সময় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সচিব, ইউপি সদস্যবৃন্দ এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সম্পাদক : মো: মাসুদ পারভেজ, মোবাইল : 01712-983974, অফিস : রহমান ম্যানসন, মতিঝিল, ঢাকা-১০০০, ই-মেইল : citizennews786@gmail.com
© All rights reserved 2019-2026 CitizenNews24