জাকির ফরাজীঃ| পিরোজপুরঃ
৮ম এনটিআরসিএ (প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান) ভাইভা পরীক্ষার্থী শিক্ষক সমাজ–২০২৬-এর উদ্যোগে প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান নিয়োগ পরীক্ষার মৌখিক পরীক্ষা দ্রুত গ্রহণ এবং নিয়োগ প্রক্রিয়া সম্পন্নের দাবিতে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে।সোমবার (২৮ জুলাই) পিরোজপুর জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ স্মারকলিপি পাঠানো হয়।
যার অনুলিপি মাননীয় মন্ত্রী, মাননীয় উপদেষ্টা বরাবর জেলা প্রশাসকের মাধ্যমে দেওয়া হয়েছে।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, দেশের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধানের অসংখ্য পদ শূন্য থাকায় প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। এতে শিক্ষা ব্যবস্থার মানোন্নয়ন বাধাগ্রস্ত হওয়ার পাশাপাশি শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন।
এতে আরও বলা হয়, ২০২৬ সালের ১৮ এপ্রিল অনুষ্ঠিত এমসিকিউ পরীক্ষায় প্রায় ৪৮ হাজারের বেশি প্রার্থী অংশগ্রহণ করেন। পরবর্তীতে ২২ এপ্রিল প্রকাশিত ফলাফলে প্রায় ১৪ হাজারের বেশি প্রার্থী উত্তীর্ণ হলেও এখন পর্যন্ত মৌখিক পরীক্ষার সময়সূচি ঘোষণা করা হয়নি। দীর্ঘসূত্রিতার কারণে চাকরিপ্রত্যাশীদের মধ্যে হতাশা ও অনিশ্চয়তা তৈরি হয়েছে।
স্মারকলিপিতে দ্রুত ভাইভা পরীক্ষার তারিখ ঘোষণা, নিয়োগ কার্যক্রম সম্পন্ন এবং শিক্ষা প্রতিষ্ঠানের শূন্য পদগুলো দ্রুত পূরণের জন্য সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করা হয়েছে।
এ সময় ৮ম এনটিআরসিএ (প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান) ভাইভা পরীক্ষার্থী শিক্ষক নেতা জাহিদুল ইসলাম, অরুন কুমার কর্মকার ও জুলফিকার আলীসহ ভাইবা পরীক্ষার্থী প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সম্পাদক : মো: মাসুদ পারভেজ, মোবাইল : 01712-983974, অফিস : রহমান ম্যানসন, মতিঝিল, ঢাকা-১০০০, ই-মেইল : citizennews786@gmail.com
© All rights reserved 2019-2026 CitizenNews24