ঢাকা ০১:৫৭ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর গণমুখী ও সংস্কারধর্মী পদক্ষেপে বদলে যাচ্ছে বাংলাদেশ : মাহদী আমিন যাত্রাপুর বালিকা উচ্চ বিদ্যালয়ে ৪৬ পরীক্ষার্থীর মধ্যে পাস ১৬, রয়েছে নানা সংকট চিকিৎসক ও রোগীর আস্থা, সহানুভূতির বন্ধনই চিকিৎসাসেবার মূল ভিত্তি : প্রধানমন্ত্রী অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক টেস্ট জয় বাংলাদেশের জয়ের জন্য ৫৭ রানের লক্ষ্য পেল বাংলাদেশ রাষ্ট্রপতি নির্বাচন : মনোনয়নপত্র বাছাই আজ কিশোরগঞ্জের পথে প্রধানমন্ত্রী কালিয়াকৈরে অধিকাংশ স্টেশন গুলোতে তীব্র গ্যাস সংকট দীর্ঘ লাইনে দাঁড়িয়ে চালকদের ভোগান্তি মহাসড়কে যানজট সৃষ্টি গোদাগাড়ীতে বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকীতে দোয়া ও মিলাদ মাহফিল

এক্সে ব্যাংকিং সেবা চালু করলেন ইলন মাস্ক

আন্তর্জাতিক ডেস্ক: ইলন মাস্কের সামাজিক যোগাযোগমাধ্যম এক্স সোমবার (২৭ জুলাই) যুক্তরাষ্ট্রে তাদের অর্থের বিনিময়ে ব্যবহৃত প্রিমিয়াম ও প্রিমিয়াম প্লাস সেবার সব গ্রাহকের জন্য ‘এক্স মানি’ ব্যাংকিং সেবা চালু করেছে। এক্সকে ‘এভরিথিং অ্যাপ’-এ পরিণত করার মাস্কের পরিকল্পনার অংশ হিসেবে এ সেবা চালু করা হলো।

এর আগে জুনের শেষ দিক থেকে সীমিতসংখ্যক শীর্ষ পর্যায়ের গ্রাহকের মধ্যে পরীক্ষামূলকভাবে এ সেবা চালু ছিল। এবার আরও বেশি গ্রাহক এর আওতায় এলেন।

ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

এক্স মানির মাধ্যমে ব্যবহারকারীরা এক্স অ্যাপ থেকে বের না হয়েই অর্থ জমা রাখতে, একজন থেকে আরেকজনকে অর্থ পাঠাতে, বিল পরিশোধ করতে, ওয়্যার ট্রান্সফারের মাধ্যমে অর্থ স্থানান্তর করতে এবং চেক ডাকযোগে পাঠাতে পারবেন।

এ সেবার আমানত নিউ জার্সিভিত্তিক ঋণদাতা প্রতিষ্ঠান ক্রস রিভার ব্যাংকে সংরক্ষণ করা হবে। আর্থিক প্রযুক্তিনির্ভর বেশ কয়েকটি অ্যাপ এ ব্যাংক ব্যবহার করে। এসব আমানত যুক্তরাষ্ট্রের ফেডারেল ডিপোজিট ইন্স্যুরেন্স করপোরেশন (এফডিআইসি) থেকে সর্বোচ্চ আড়াই লাখ ডলার পর্যন্ত বীমা সুরক্ষা পাবে।

মাস্ক বহু বছর ধরেই বলে আসছেন, তিনি এক্সকে চীনের উইচ্যাটের মতো একটি প্ল্যাটফর্মে রূপ দিতে চান।

বার্তা আদান-প্রদান, কেনাকাটা ও অর্থ পরিশোধের সুবিধাসম্পন্ন একক অ্যাপ উইচ্যাট চীনের ভোক্তা ব্যয়ের অন্যতম প্রধান মাধ্যম।

এক্স মানির এক পোস্টে বলা হয়েছে, এ সেবায় জমা রাখা অর্থের ওপর বছরে সর্বোচ্চ ৬ শতাংশ হারে মুনাফা পাওয়া যাবে।

এ হার যুক্তরাষ্ট্রের সবচেয়ে প্রতিযোগিতামূলক উচ্চ মুনাফার সঞ্চয় হিসাবের প্রায় ৪ থেকে ৫ শতাংশ হারের চেয়ে বেশি।

একই সঙ্গে এটি বড় ঐতিহ্যবাহী ব্যাংকগুলোর প্রায় শূন্যের কাছাকাছি সুদের হারের তুলনায় অনেক বেশি।

কোম্পানির তথ্য অনুযায়ী, প্রিমিয়াম প্লাস গ্রাহকেরা সরাসরি সর্বোচ্চ মুনাফার হার পাবেন। আর প্রিমিয়াম গ্রাহকদের এ সুবিধা পেতে হলে সরাসরি আমানত জমার শর্ত পূরণ করতে হবে।

ক্রস রিভার ব্যাংক জানিয়েছে, এটি যুক্তরাষ্ট্রে সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক প্রথম সরকারি বীমা-সুরক্ষাপ্রাপ্ত ব্যাংকিং প্ল্যাটফর্ম।

এ সেবা চালুর মাধ্যমে লাখো ব্যবহারকারীকে ভিত্তি করে এক্স এখন পেপালের ভেনমো, ব্লকের ক্যাশ অ্যাপ এবং সোফির মতো প্রতিষ্ঠিত অর্থ লেনদেন অ্যাপগুলোর সঙ্গে প্রতিযোগিতায় নামছে।

তবে, সেবা চালুর আগেই ওয়াশিংটনে এটি নিয়ে প্রশ্ন উঠেছিল।

গত ১৪ এপ্রিল পাঠানো এক চিঠিতে সিনেটের ব্যাংকিং কমিটির শীর্ষ ডেমোক্র্যাট সদস্য সিনেটর এলিজাবেথ ওয়ারেন মাস্কের কাছে জানতে চান, এক্স মানি কীভাবে এত উচ্চ মুনাফা দেওয়ার জন্য পর্যাপ্ত আয় করবে।

এ সময় তিনি ঋণ প্রদানের পদ্ধতি নিয়ে ক্রস রিভার ব্যাংকের বিরুদ্ধে এফডিআইসির আগের নেওয়া প্রয়োগমূলক ব্যবস্থার কথাও উল্লেখ করেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী

এক্সে ব্যাংকিং সেবা চালু করলেন ইলন মাস্ক

আপডেট টাইম : ০৫:২৬:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬