ঢাকা ০৬:৫৮ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সিলেটে সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবার ৫ লাখ টাকা করে পাবে: প্রবাসী কল্যাণ মন্ত্রী দক্ষিণখানে বাসা থেকে বের হয়ে নিখোঁজ কিশোর জয়নাল, থানায় জিডি এমপি সরোয়ার আলমগীরের মায়ের মৃত্যুতে বিএনপি মহাসচিবের শোক টেকসই গণতন্ত্রের জন্য রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী সরকারি ভাবে নিবন্ধিত হলো জাতীয় ভিত্তিক স্বেচ্ছাসেবী সংস্থা VARDS সুনামগঞ্জের দিরাইয়ে ১৪৪ ধারা উপেক্ষা করে বিএনপির দুই পক্ষের পাল্টাপাল্টি মিছিল ও সমাবেশ উল্লাপাড়ার বাঙ্গালা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডকে আধুনিক মডেল ওয়ার্ড করার প্রত্যয় হাফিজুর রহমানের সিরাজগঞ্জে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের তৎপরতা বাড়িয়েছেন পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম গোদাগাড়ীতে বিরল রো/গে ভুগছে ২ বছরের অবোধ শিশু সুনামগঞ্জের মান্নান মিয়া দালালদের খপ্পরে পড়ে এখন ভারতের গুয়াহাটি রিফুজি ক্যাম্পে আ/টক

প্রথমবার ভারতের টেস্ট দলে ৩৩ বছর বয়সী সারানশ

 ৩৩ বছর বয়সে প্রথমবারের মত ভারতীয় দলে ডাক পেলেন অফ-স্পিন অলরাউন্ডার সারানশ জৈন। আসন্ন শ্রীলঙ্কা সফরকে সামনে রেখে আজ ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

প্রথম শ্রেণির ক্রিকেটে ২০১৪ সালের ডিসেম্বরে অভিষেক হয় সারানশের। এখন পর্যন্ত ৫৪ ম্যাচ খেলে বল হাতে ১৮৮ উইকেট এবং ব্যাট হাতে ২ সেঞ্চুরি ও ১৪ হাফ-সেঞ্চুরিতে ২২২৩ রান করেছেন তিনি।

সম্প্রতি শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে আনঅফিসিয়াল দুই ম্যাচের টেস্ট সিরিজে ব্যাট-বল হাতে ভালো পারফরমেন্স করেছেন সারানশ। ৭ উইকেট শিকারের পাশাপাশি এক হাফ-সেঞ্চুরিতে ৭৫ রান করেন তিনি। অফ স্পিনিং অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দরের ইনজুরিতেই জাতীয় দলে ডাক পেয়েছেন সারানশ।

আইপিএল চলাকালীন কনুইয়ের চোটে পড়েছিলেন বাঁ-হাতি স্পিনার জাদেজা। এজন্য গত মাসে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে খেলতে পারেননি তিনি। ইনজুরি থেকে সুস্থ হয়ে জাতীয় দলে ফিরেছেন জাদেজা।

দলে ফিরেছেন পেসার জসপ্রিত বুমরাহও। তবে খেলার জন্য ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে তাকে। একই শর্তে দলে রাখা হয়েছে ব্যাটার সাই সুদর্শনকে।

শ্রীলঙ্কার বিপক্ষে ১৫-১৯ আগস্ট গলে প্রথম টেস্ট এবং ২৩-২৭ আগস্ট কলম্বোতে দ্বিতীয় টেস্ট খেলবে ভারত।

ভারত-শ্রীলঙ্কা সিরিজটি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে ৪৮.১৫ শতাংশ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে ভারত। ষষ্ঠ স্থানে থাকা শ্রীলঙ্কার সংগ্রহে আছে ৪১.৬৭।

ভারত দল : শুভমান গিল (অধিনায়ক), লোকেশ রাহুল, যশস্বী জয়সওয়াল, ঋষভ পান্ত, ধ্রুব জুরেল, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, মানব সুথার, মোহাম্মদ সিরাজ, প্রসিধ কৃষ্ণা, গুরনুর ব্রার, দেবদূত পাডিক্কাল, সারানশ জৈন, জসপ্রিত বুমরাহ, সাই সুদর্শন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

সিলেটে সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবার ৫ লাখ টাকা করে পাবে: প্রবাসী কল্যাণ মন্ত্রী

প্রথমবার ভারতের টেস্ট দলে ৩৩ বছর বয়সী সারানশ

আপডেট টাইম : ০৫:৪১:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬