ঢাকা ০৩:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শহীদ নাইমা সুলতানার পরিবারের সাথে সাক্ষাৎ করলেন আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান শহীদ নাইমা সুলতানার পরিবারের সাথে সাক্ষাৎ করলেন আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান খেলাধুলায় মাদকমুক্ত সমাজ, তৃণমূল থেকে প্রতিভা খুঁজতে চাই: আমিনুল হক মৃত্যু/দণ্ড/প্রাপ্ত হাসিনার হু’ম’কি-ধম’কির দায় ভারত সরকার এড়াতে পারে না: ডা. ইরান ব্যবহারকারীদের বিনামূল্যে আনলিমিটেড চ্যাটের সুযোগ দেবে চ্যাটজিপিটি সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বরাদ্দ বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে:তথ্য প্রতিমন্ত্রী সোমবার কয়টায় দেখা যাবে এসএসসির ফল, জানাল বোর্ড চিকিৎসাধীন অবস্থায় না ফেরার দেশে গেলেন ভোলা টেলিকমের কর্ণধার মাহমুদুল হাসান সুমন উল্লাপাড়ায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময় মানবিক অঙ্গীকার ধারণ করে ড্যাব ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াবে : ডা. জুবাইদা রহমান

বগুড়ায় ডিবি পু/লিশের অভিযানে ২ হাজার টেপেনডাডল ট্যাবলেট উ/দ্ধার, তিনজন গ্রে/প্তার

এম.এ আরিফ চৌধুরী, স্টাফ রিপোর্টার:

বগুড়া শহরের চকসূত্রাপুর হাড্ডি পট্টি এলাকায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে দুই হাজার পিস টেপেনডাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ সময় তিনজনকে গ্রেপ্তার করা হয়। পুলিশের দাবি, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে একজন এলাকায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে পরিচিত।

ডিবি পুলিশ জানায়, সোমবার (২৭ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে বেহুলা (৩৬), মোছা. বিথী (৩৫) এবং রাব্বি হাসান (২২)-কে আটক করা হয়। অভিযানের সময় তাদের হেফাজত থেকে দুই হাজার পিস টেপেনডাডল ট্যাবলেট জব্দ করা হয়।

পুলিশের তথ্যমতে, গ্রেপ্তার বেহুলা মৃত গনি শেখের মেয়ে এবং বিথী ফারুক মিয়ার স্ত্রী। তারা উভয়েই বগুড়া শহরের চকসূত্রাপুর হাড্ডি পট্টি এলাকার বাসিন্দা। অপরদিকে রাব্বি হাসান গাবতলী উপজেলার দাড়াইল বাজার এলাকার আব্দুর রহিমের ছেলে।

ডিবি পুলিশের তথ্য অনুযায়ী, বেহুলার বিরুদ্ধে মাদক-সংক্রান্ত ১০টিসহ মোট ১৫টি মামলা রয়েছে। এছাড়া বিথীর বিরুদ্ধে পাঁচটি মাদক মামলা বর্তমানে আদালতে বিচারাধীন রয়েছে।

এ ঘটনায় গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে বগুড়া সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, মামলার পর তাদের আদালতে সোপর্দ করার প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে এবং মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

শহীদ নাইমা সুলতানার পরিবারের সাথে সাক্ষাৎ করলেন আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান

বগুড়ায় ডিবি পু/লিশের অভিযানে ২ হাজার টেপেনডাডল ট্যাবলেট উ/দ্ধার, তিনজন গ্রে/প্তার

আপডেট টাইম : ১১:০৩:১০ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬