মামুন হোসেন, যশোর, প্রতিনিধি।
যশোর সদর উপজেলার ইছালী ইউনিয়নের রাজাপুর এলাকায় (যশোর-মাগুরা মহাসড়কের ঈগল তেল পাম্প সংলগ্ন স্থানে) ইছালী ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক হাসান আলীকে ধারালো অস্ত্র দিয়ে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২৮ জুলাই) রাত পৌনে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
ঘটনার খবর ছড়িয়ে পড়লে ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা ঘটনাস্থলে জড়ো হয়ে বিক্ষোভ প্রকাশ করেন। একপর্যায়ে তারা যশোর-মাগুরা মহাসড়ক অবরোধ করে অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি জানান। এতে প্রায় আধা ঘণ্টা সড়কে যান চলাচল বন্ধ থাকে এবং মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ফলে চরম দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রীরা। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আন্দোলনকারীদের দাবির মুখে ইউনুস নামে একজনকে পুলিশ হেফাজতে নেয়। এরপর অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা। রাত সাড়ে ১১টার দিকে ইউনুসকে কোতোয়ালি থানায় নিয়ে যাওয়া হয়।
ভুক্তভোগী বিএনপি নেতা হাসান আলী অভিযোগ করে বলেন, তার বাবা হত্যা মামলার রায় ঘোষণার ঠিক প্রাক্কালে তাকে হত্যার এই চক্রান্ত করা হয়েছে। তিনি দাবি করেন, স্থানীয় আশিক নামে এক যুবক প্রকাশ্যে রামদা নিয়ে তার ওপর হামলার চেষ্টা চালায়। এ সময় শিহাব নামে আরও একজন সেখানে উপস্থিত ছিলেন। হাসান আলী চিৎকার শুরু করলে আশপাশের লোকজন ছুটে এলে অভিযুক্তরা পালিয়ে যান।
সম্পাদক : মো: মাসুদ পারভেজ, মোবাইল : 01712-983974, অফিস : রহমান ম্যানসন, মতিঝিল, ঢাকা-১০০০, ই-মেইল : citizennews786@gmail.com
© All rights reserved 2019-2026 CitizenNews24