ঢাকা ১২:২২ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ধামইরহাটে আম বাগান থেকে সম্পূর্ণ পো/ড়া অবস্হায় নারীর ম/রদেহ উ/দ্ধার অসহায় পাগলের মৃত্যুতে তার মাগফিরাতের জন্য দোয়ার অনুষ্ঠানে গ্রামবাসীর আয়োজনে ২২ হাড়ি খিচুড়ি মানিকগন্জের হরিরামপুরে পু/লিশ পরিচয়ে দুই যুবককে মারধর ও টাকা নেওয়ার অ/ভি/যোগ, প্রতারক আ/টক দোয়ারাবাজারের ৭ নং লক্ষ্মীপুর ইউনিয়ন বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের ও সাধারণ জনগণের সমর্থন প্রত্যাশী চেয়ারম্যান প্রার্থী মোঃ ফরাস উদ্দিন উত্তরা প্রেসক্লাবে নেতৃত্বের পালাবদল, শপথ নিল নতুন কমিটি কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহযোগিতায় ফ্রি চোখের ছানি পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে এবার ভারতে পুরস্কৃত বাংলাদেশের ‘আলী’ জীবন বিমার সিইওদের যোগ্যতা যাচাইয়ে আইডিআরএ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা রাজশাহীর গোদাগাড়ীতে ঢাকা পিৎজা হাউস অ্যান্ড রেস্তোরাঁ’র শুভ উদ্বোধন মিলছে ১৫% ছাড়!

ত্রিশালে নির্মাণাধীন ভবনে দুর্ঘটনা: বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিক নি/হত

মোঃ আব্দুল কাদের
স্টাফ রিপোর্টার ময়মনসিংহ

ময়মনসিংহের ত্রিশাল উপজেলার দাইপাড়া এলাকায় নির্মাণাধীন একটি ভবনে কাজ করার সময় বিদ্যুতের তারে রড স্পর্শ লাগায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচে পড়ে দুই নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার (২৯ জুলাই) দুপুর আনুমানিক সোয়া ২টার দিকে পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের দাইপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন ঈশ্বরগঞ্জ উপজেলার তাড়াইল এলাকার রতনের ছেলে জিসান (১৮) এবং ত্রিশাল উপজেলার বিরামপুর ভাটিপাড়া এলাকার মৃত ইব্রাহিমের ছেলে সিরাজুল ইসলাম (২২)।

স্থানীয় সূত্রে জানা যায়, নির্মাণাধীন ভবনের ছাদে রডের কাজ শেষ হওয়ার পর কয়েকটি রড নিচে নামানোর কাজ চলছিল। ঠিকাদারের নির্দেশ ছিল সিঁড়ি ব্যবহার করে রড নামানোর। কিন্তু ভবনের পাশ দিয়ে রড নামানোর সময় একটি লম্বা রড পাশের উচ্চক্ষমতাসম্পন্ন বিদ্যুতের লাইনের সংস্পর্শে আসে। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছাদে থাকা দুই শ্রমিক নিচে পড়ে গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাদের দ্রুত উদ্ধার করে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

ঘটনার বিষয়ে ঠিকাদার মো. হাসান বলেন, নিরাপত্তার কথা বিবেচনা করে শ্রমিকদের সিঁড়ি ব্যবহার করে রড নামানোর নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু সেই নির্দেশ অনুসরণ না করায় দুর্ঘটনাটি ঘটে।
ভবনের মালিক আল আমিন জানান, নির্মাণকাজের দায়িত্ব ঠিকাদারের কাছে হস্তান্তর করা হয়েছিল। ঘটনার সময় তিনি সেখানে উপস্থিত ছিলেন না। পরে খবর পেয়ে জানতে পারেন, রড বিদ্যুতের তারে স্পর্শ লাগার পর দুই শ্রমিক নিচে পড়ে মারা যান।

ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. ইমতিয়াজ মাহমুদ বলেন, হাসপাতালে আনার আগেই দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ভবনের ওপর থেকে নিচে পড়ে গুরুতর আঘাত ও অতিরিক্ত রক্তক্ষরণের কারণেই তাদের মৃত্যু হয়েছে।ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আহমেদ বলেন, মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

ধামইরহাটে আম বাগান থেকে সম্পূর্ণ পো/ড়া অবস্হায় নারীর ম/রদেহ উ/দ্ধার

ত্রিশালে নির্মাণাধীন ভবনে দুর্ঘটনা: বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিক নি/হত

আপডেট টাইম : ০৮:০৬:১০ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬