
ইরানের কেশম দ্বীপে যুক্তরাষ্ট্রের এক হামলায় দুই বছর বয়সী এক শিশুসহ তিনজন নিহত হয়েছেন। ওই হামলায় আরও দুই শিশু আহত হয়েছে।
যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ইরানের বিরুদ্ধে 'ভারী মাত্রার' হামলা শেষ করার ঘোষণা দেওয়ার পর ইরানের বার্তা সংস্থা ফার্স বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে।
হোরমোজগান ইউনিভার্সিটি অব মেডিকেল সায়েন্সেসের বরাত দিয়ে ফার্স জানায়, ‘কেশমের চাহ তাঙ্গু এলাকায় একটি আবাসিক বাড়িতে যুক্তরাষ্ট্রের হামলায় একই পরিবারের তিন সদস্য নিহত হয়েছেন। তারা হলেন বাবা, মা এবং তাদের দুই বছর বয়সী সন্তান।’
তেহরান থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়, হামলায় পরিবারের আরও দুই শিশু আহত হয়েছে।
সম্পাদক : মো: মাসুদ পারভেজ, মোবাইল : 01712-983974, অফিস : রহমান ম্যানসন, মতিঝিল, ঢাকা-১০০০, ই-মেইল : citizennews786@gmail.com
© All rights reserved 2019-2026 CitizenNews24