ঢাকা ০৭:৪৯ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চিকিৎসাধীন অবস্থায় না ফেরার দেশে গেলেন ভোলা টেলিকমের কর্ণধার মাহমুদুল হাসান সুমন উল্লাপাড়ায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময় মানবিক অঙ্গীকার ধারণ করে ড্যাব ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াবে : ডা. জুবাইদা রহমান বগুড়ায় ৪০০ একরের শিল্পপার্ক স্থাপনের পরিকল্পনা সরকারের সিলেটে সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবার ৫ লাখ টাকা করে পাবে: প্রবাসী কল্যাণ মন্ত্রী জেআইসিতে এক-এগারোর সময় তারেক রহমানকে নির্যাতনের তথ্য পাওয়া গেছে : চিফ প্রসিকিউটর বগুড়ায় ৪০০ একরের শিল্পপার্ক স্থাপনের পরিকল্পনা সরকারের সিলেটে সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবার ৫ লাখ টাকা করে পাবে: প্রবাসী কল্যাণ মন্ত্রী দক্ষিণখানে বাসা থেকে বের হয়ে নিখোঁজ কিশোর জয়নাল, থানায় জিডি এমপি সরোয়ার আলমগীরের মায়ের মৃত্যুতে বিএনপি মহাসচিবের শোক

খুলনা বিভাগের সভাপতি হিসেবে ধনঞ্জয় রায়কে খুলনা আর্ট একাডেমির পক্ষ থেকে অভিনন্দন

বিশেষ প্রতিনিধি:

হ্যান্ডরাইটিং এসোসিয়েশন অব বাংলাদেশ-এর নির্বাহী সদস্য ও খুলনা বিভাগের সভাপতি হিসেবে শিক্ষাবিদ ও হাতের সুন্দর লেখা প্রশিক্ষক ধনঞ্জয় রায় নির্বাচিত হওয়ায় তাঁকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন খুলনা আর্ট একাডেমির প্রতিষ্ঠাতা চিত্রশিল্পী মিলন বিশ্বাস।

এক অভিনন্দন বার্তায় তিনি বলেন, “ধনঞ্জয় রায়ের এই অর্জন শুধু তাঁর ব্যক্তিগত সাফল্য নয়, বরং খুলনা বিভাগের শিক্ষা ও হাতের সুন্দর লেখা আন্দোলনের জন্য একটি গৌরবময় স্বীকৃতি। দীর্ঘদিন ধরে তিনি নিষ্ঠা, আন্তরিকতা ও দক্ষতার সঙ্গে তাঁর প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান বর্ণমালা হ্যান্ডরাইটিং একাডেমি-এর মাধ্যমে শিক্ষার্থীদের সুন্দর হাতের লেখা, শুদ্ধ বানানচর্চা এবং মানসম্মত শিক্ষা বিস্তারে কাজ করে আসছেন। এছাড়াও খুলনার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে তিনি সম্পৃক্ত থেকে হাতের সুন্দর লেখা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছেন। একই সঙ্গে তিনি খুলনা আর্ট একাডেমির হাতের লেখা বিভাগের একজন প্রশিক্ষক হিসেবে অত্যন্ত নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করছেন।

তাঁর এই স্বীকৃতি আমাদের সকলের জন্য আনন্দ, গর্ব ও অনুপ্রেরণার।”তিনি আরও বলেন, “ধনঞ্জয় রায়ের নেতৃত্বে খুলনা বিভাগে হাতের সুন্দর লেখা চর্চা আরও বিস্তৃত হবে এবং নতুন প্রজন্মের শিক্ষার্থীরা এর মাধ্যমে উপকৃত হবে এমনটাই আমাদের প্রত্যাশা। তাঁর অভিজ্ঞতা, নিষ্ঠা ও কর্মদক্ষতা হ্যান্ডরাইটিং এসোসিয়েশন অব বাংলাদেশ-এর কার্যক্রমকে আরও গতিশীল করবে বলে আমরা বিশ্বাস করি।”খুলনা আর্ট একাডেমির পক্ষ থেকে ধনঞ্জয় রায়ের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও কর্মজীবনের ধারাবাহিক সাফল্য কামনা করা হয়। পাশাপাশি হ্যান্ডরাইটিং এসোসিয়েশন অব বাংলাদেশ-এর নবনির্বাচিত নির্বাহী সদস্য ও খুলনা বিভাগের সভাপতি হিসেবে তাঁর নতুন দায়িত্ব সফলভাবে পালনের জন্য আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা জানানো হয়।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

চিকিৎসাধীন অবস্থায় না ফেরার দেশে গেলেন ভোলা টেলিকমের কর্ণধার মাহমুদুল হাসান সুমন

খুলনা বিভাগের সভাপতি হিসেবে ধনঞ্জয় রায়কে খুলনা আর্ট একাডেমির পক্ষ থেকে অভিনন্দন

আপডেট টাইম : ০৬:১৪:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬