ঢাকা ০৯:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ইলুহারে পবিত্র ব্যাপারীর ওপর বর্বর হামলার অভিযোগ ; জড়িতদের গ্রেপ্তারের দাবি বিমানের সাবেক এমডি ও সিইও এয়ার ভাইস মার্শাল রফিকুল ইসলাম আর নেই ধামইরহাটে নজরুল বর্ষ উদযাপন বাস্তবায়নের লক্ষে মতবিনিময় সভা স্বেচ্ছাসেবক দলের কর্মী মারুফকে কুপিয়ে জখম,রামেকে ভর্তি হামলাকারী জিয়ারুল আওয়ামী দোসর গ্রেপ্তারের দাবি নগর স্বেচ্ছাসেবক দলের  কাশিমনগর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষায় শতভাগ সাফল্য স্বচ্ছতা ও নিষ্ঠায় দায়িত্ব পালন করছেন কুড়িগ্রাম উপজেলা প্রকৌশলী মোহাম্মদ ফিরোজুর রহমান অপসাংবাদিকতার ভিড়ে বিবেকের সংকট সাংবাদিকতার আড়ালের অন্ধকার আমার অভিজ্ঞতা থেকে কিছু নির্মম সত্য কালিয়াকৈরে তীব্র বিদ্যুৎ সংকট: দিনে ১০-১২ ঘণ্টা লোডশেডিংয়ে শিল্প রফতানি ব্যাহত লেখাপড়ায় বিঘ্নিত পিরোজপুরে যুবলীগ নেতা ও কলেজ অধ্যক্ষ অলক কর্মকার গ্রেপ্তার উন্নয়ন ও জনসেবায় দীর্ঘদিন ধরে মানুষের পাশে থাকার দাবি

রাজাপুরে সড়ক দুর্ঘটনায় নিহত শিক্ষক আব্দুল রহিমের বাড়ি কাঁঠালিয়ায় চলছে শোকের মাতম

ঝালকাঠি প্রতিনিধিঃ

ঝালকাঠির রাজাপুর-ভান্ডারিয়া আঞ্চলিক মহাসড়কে যাত্রীবাহী বাস ও মাহিন্দ্রা’র (থ্রি-হুইলার) মুখোমুখি সংঘর্ষে নিহত এবিএম আব্দুল রহিম (৪৮) এর মরদেহ কাঁঠালিয়া উপজেলার শৌলজালিয়া ইউনিয়নের লতাবুনিয়া গ্রামে তার নিজ বাড়িতে পৌঁছালে শোকের মাতম নেমে আসে।

শুক্রবার (৩১ জুলাই) তার মরদেহ বাড়িতে আনা হলে স্বজন, শুভাকাঙ্ক্ষী ও এলাকাবাসীর কান্নায় হৃদয়বিদারক পরিবেশের সৃষ্টি হয়। দুপুরে জুমার নামাজের পর মরহুমের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়। নিহত এবিএম আব্দুর রহিম লতাবুনিয়া গ্রামের হোসেন মাস্টারের পুত্র। তিনি চরমোনাই কোরআন শিক্ষা বোর্ড মাদ্রাসার একজন ইংরেজি শিক্ষক ছিলেন। তার অকাল মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

উল্লেখ্য, বৃহস্পতিবার রাতে রাজাপুর-ভান্ডারিয়া আঞ্চলিক মহাসড়কের রাজাপুর উপজেলার বড় কৈবর্তখালী সমবায় এলাকায় যাত্রীবাহী বাস ও মাহিন্দ্রার (থ্রি-হুইলার) মুখোমুখি সংঘর্ষে দুই যাত্রী নিহত হন এবং আরও চারজন আহত হন। নিহতদের একজন ছিলেন এবিএম আব্দুর রহিম।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, পাথরঘাটা থেকে ছেড়ে আসা বরিশাল এক্সপ্রেস নামের একটি যাত্রীবাহী বাস ঢাকার উদ্দেশে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে যাত্রী নিয়ে ভান্ডারিয়ার দিকে যাওয়া একটি মাহিন্দ্রা সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাহিন্দ্রায় থাকা দুই যাত্রী ঘটনাস্থলেই মারা যান এবং চারজন আহত হন। দুর্ঘটনার পর বাসটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এদিকে ঘটনার পর থেকে মাহিন্দ্রার চালকও পলাতক রয়েছেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

ইলুহারে পবিত্র ব্যাপারীর ওপর বর্বর হামলার অভিযোগ ; জড়িতদের গ্রেপ্তারের দাবি

রাজাপুরে সড়ক দুর্ঘটনায় নিহত শিক্ষক আব্দুল রহিমের বাড়ি কাঁঠালিয়ায় চলছে শোকের মাতম

আপডেট টাইম : ০৭:৩৭:১০ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬