মোঃসুজন আহমেদঃ
সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ
বাংলাদেশ সুপ্রিম কোর্টে সরকারের পক্ষে মামলা পরিচালনার জন্য সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার কৃতিসন্তান অ্যাডভোকেট মো. সেলিম রেজা। সম্প্রতি আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে তাঁর এ নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়।অ্যাডভোকেট মো. সেলিম রেজা উল্লাপাড়া উপজেলার ঐতিহ্যবাহী চরিয়া শিকার গ্রামের বাসিন্দা। তিনি মরহুম মো. আব্দুস সাত্তার শেখ ও মাহমুদা খাতুন দম্পতির একমাত্র পুত্র। শিক্ষাজীবনে তিনি নর্দান বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে এলএলবি (অনার্স) ও এলএলএম ডিগ্রি অর্জন করেন।
পরবর্তীতে তিনি সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের নিয়মিত আইনজীবী হিসেবে যোগ দিয়ে দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে সুনামের সঙ্গে আইন পেশায় নিয়োজিত রয়েছেন। এছাড়া তিনি ঢাকা আইনজীবী সমিতি এবং সিরাজগঞ্জ আইনজীবী সমিতির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।দীর্ঘদিনের অভিজ্ঞতা, পেশাগত দক্ষতা ও সততার স্বীকৃতি হিসেবে রাষ্ট্রের এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়ায় উল্লাপাড়াসহ পুরো সিরাজগঞ্জে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে।
বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা তাঁকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
প্রতিক্রিয়ায় অ্যাডভোকেট মো. সেলিম রেজা বলেন, “রাষ্ট্র আমাকে যে গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছে, তা সততা, নিষ্ঠা ও নিরপেক্ষতার সঙ্গে পালন করতে চাই। দেশ ও মানুষের কল্যাণে এবং ন্যায়ভিত্তিক সমাজ গঠনে নিজেকে নিবেদিত রাখতে চাই। এজন্য সবার দোয়া ও সহযোগিতা কামনা করছি।”
সম্পাদক : মো: মাসুদ পারভেজ, মোবাইল : 01712-983974, অফিস : রহমান ম্যানসন, মতিঝিল, ঢাকা-১০০০, ই-মেইল : citizennews786@gmail.com
© All rights reserved 2019-2026 CitizenNews24