ঢাকা ১২:৩১ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ধামইরহাটে আম বাগান থেকে সম্পূর্ণ পো/ড়া অবস্হায় নারীর ম/রদেহ উ/দ্ধার অসহায় পাগলের মৃত্যুতে তার মাগফিরাতের জন্য দোয়ার অনুষ্ঠানে গ্রামবাসীর আয়োজনে ২২ হাড়ি খিচুড়ি মানিকগন্জের হরিরামপুরে পু/লিশ পরিচয়ে দুই যুবককে মারধর ও টাকা নেওয়ার অ/ভি/যোগ, প্রতারক আ/টক দোয়ারাবাজারের ৭ নং লক্ষ্মীপুর ইউনিয়ন বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের ও সাধারণ জনগণের সমর্থন প্রত্যাশী চেয়ারম্যান প্রার্থী মোঃ ফরাস উদ্দিন উত্তরা প্রেসক্লাবে নেতৃত্বের পালাবদল, শপথ নিল নতুন কমিটি কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহযোগিতায় ফ্রি চোখের ছানি পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে এবার ভারতে পুরস্কৃত বাংলাদেশের ‘আলী’ জীবন বিমার সিইওদের যোগ্যতা যাচাইয়ে আইডিআরএ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা রাজশাহীর গোদাগাড়ীতে ঢাকা পিৎজা হাউস অ্যান্ড রেস্তোরাঁ’র শুভ উদ্বোধন মিলছে ১৫% ছাড়!

অর্থ কেলেঙ্কারির অভিযোগে খুলনা জেলা ছাত্রকল্যাণ সংসদের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বহিষ্কার

সীমান্ত,জবি প্রতিনিধিঃ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) খুলনা জেলা ছাত্রকল্যাণ সংসদের সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলমকে সংগঠনের সব সাংগঠনিক পদ ও সদস্যপদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে আনা অর্থ কেলেঙ্কারিসহ একাধিক অভিযোগের বিষয়ে দেওয়া কারণ দর্শানোর নোটিশের জবাব নির্ধারিত সময়ের মধ্যে না দেওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শুক্রবার (১ আগস্ট) খুলনা জেলা ছাত্রকল্যাণ সংসদের উপদেষ্টা পরিষদের পক্ষ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৩০ জুলাই জাহাঙ্গীর আলমকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল। নোটিশে তাঁর বিরুদ্ধে আর্থিক অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার এবং ব্যক্তিস্বার্থে সাংগঠনিক পদ ব্যবহারের অভিযোগ তুলে ২৪ ঘণ্টার মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়। তবে নির্ধারিত সময়ের মধ্যে তিনি কোনো লিখিত জবাব বা ব্যাখ্যা জমা দেননি।

সংগঠনের উপদেষ্টা পরিষদের ভাষ্য, কারণ দর্শানোর নোটিশের জবাব না দেওয়া গঠনতন্ত্র ও সাংগঠনিক শৃঙ্খলার পরিপন্থী। এ কারণে গঠনতন্ত্রের সংশ্লিষ্ট বিধান অনুযায়ী তাঁকে সাধারণ সম্পাদকের পদসহ সংগঠনের সব সাংগঠনিক দায়িত্ব ও সদস্যপদ থেকে স্থায়ীভাবে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বহিষ্কারের সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে। একই সঙ্গে সংগঠনের কোনো কার্যক্রমে ভবিষ্যতে জাহাঙ্গীর আলমের সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক যোগাযোগ বা লেনদেন না করার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি অনুরোধ জানানো হয়েছে।

এর আগে, গত ৩০ জুলাই একই অভিযোগে জাহাঙ্গীর আলমকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। নোটিশে অভিযোগগুলোর বিষয়ে লিখিত ব্যাখ্যা চাওয়া হয়েছিল এবং সন্তোষজনক জবাব না পেলে তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার বিষয়টি উল্লেখ করা হয়। তবে নির্ধারিত সময়ের মধ্যে কোনো জবাব না পাওয়ায় শেষ পর্যন্ত তাঁকে স্থায়ীভাবে বহিষ্কারের সিদ্ধান্ত নেয় সংগঠন।

তবে এ বিষয়ে বক্তব্য জানতে মো. জাহাঙ্গীর আলমের সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি। তিনি পরবর্তীতে কোনো বক্তব্য দিলে তা প্রকাশ করা হবে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

ধামইরহাটে আম বাগান থেকে সম্পূর্ণ পো/ড়া অবস্হায় নারীর ম/রদেহ উ/দ্ধার

অর্থ কেলেঙ্কারির অভিযোগে খুলনা জেলা ছাত্রকল্যাণ সংসদের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বহিষ্কার

আপডেট টাইম : ১০:৪০:১৯ পূর্বাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬