ঢাকা ০১:১৬ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বর্ষায় পরিচ্ছন্নতার ক্ষেত্রে যে ভুলগুলো করা যাবে না বিনিয়োগকারীর সুরক্ষায় গুরুত্বপূর্ণ হয়ে উঠছে সিএমএসএফ, আসছে নতুন আইন ‘জাতির সাথে কখনো বেইমানি করব না’: রাষ্ট্রপতি প্রার্থী কর্নেল অলি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ নেত্রকোণায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত যোগাযোগ ব্যবস্থা উন্নয়নসহ হিলির অসমাপ্ত উন্নয়নমুলক কাজগুলো পর্যায়ক্রমে সম্পন্ন করা হবে-সমাজকল্যানমন্ত্রী,- ডা. এজেডএম জাহিদ শিক্ষার মানোন্নয়নে ব্যাপক পরিকল্পনা গ্রহণ করেছে সরকার : শিক্ষামন্ত্রী বিদেশ ভ্রমণ প্যাকেজের মূল্য দেওয়া যাবে বাংলাদেশি টাকায় হেফাজতে ইসলামের প্রয়াত আমির আল্লামা শাহ আহমেদ শফীর (রহ.) কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী শেরপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা

হাঙ্গেরিতে তাপপ্রবাহের কারণে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র বন্ধ ঘোষণা

 ইউরোপজুড়ে দীর্ঘস্থায়ী খরা ও তীব্র তাপপ্রবাহের কারণে দানিয়ুব নদীর পানির স্তর রেকর্ড পরিমাণ কমে যাওয়ায় হাঙ্গেরির একমাত্র পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র বন্ধের ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী পিটার মাগিয়ার।

রোববার তিনি জানান, ৪৪ বছরের মধ্যে এই প্রথমবারের মতো কেন্দ্রটির কার্যক্রম পুরোপুরি বন্ধ হতে যাচ্ছে।
বুদাপেস্ট থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

দীর্ঘস্থায়ী খরা ও ইউরোপজুড়ে চলমান তীব্র তাপপ্রবাহের কারণে সৃষ্ট জ্বালানি সংকটের সর্বশেষ উদাহরণ হিসেবে এই সিদ্ধান্ত এলো।

বুদাপেস্টের দক্ষিণে পাকসে অবস্থিত পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটি সাধারণত দেশটির মোট বিদ্যুৎ চাহিদার প্রায় এক-তৃতীয়াংশ সরবরাহ করে।

কেন্দ্রটির শীতলীকরণ ব্যবস্থা দানিয়ুব নদী থেকে পাম্পের মাধ্যমে তোলা পানির ওপর নির্ভরশীল। কিন্তু মে মাস থেকে বৃষ্টিপাতের অভাব এবং একের পর এক তাপপ্রবাহের কারণে নদীর পানির স্তর রেকর্ড সর্বনিম্ন পর্যায়ে নেমে গেছে।

মাগিয়ার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, ‘দানিয়ুব নদীর পানির স্তর আরও কমে যাওয়ায় পাকস পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের শেষ দুটি উৎপাদন ইউনিটের একটি রাত ১টা ৩০ মিনিটে বন্ধ করে দেওয়া হবে।’

তিনি আরও বলেন, ‘এর ফলে কেন্দ্রটির উৎপাদনক্ষমতা কমে ২৪০ মেগাওয়াটে নেমে আসবে। আগামীকাল ৪৪ বছরের মধ্যে প্রথমবারের মতো এটি পুরোপুরি বন্ধ হয়ে যাবে।’

শুক্রবার কেন্দ্রটির পরিচালনাকারী প্রতিষ্ঠান জানিয়েছিল, নদীর পানির স্তর ক্রমাগত কমতে থাকায় আগামী সপ্তাহের মাঝামাঝি সময়ে পাকস বিদ্যুৎকেন্দ্র সম্পূর্ণভাবে বন্ধ করতে হতে পারে।

জাতীয় আবহাওয়া সংস্থা হাঙ্গারোমেট আগামী কয়েক দিনে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের বেশি থাকার পূর্বাভাস দিয়েছে। বৃহস্পতিবার তাপমাত্রা ৪২ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে, যা চলতি গ্রীষ্মের শুরুতে স্থাপিত দেশের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ডের সমান হবে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

বর্ষায় পরিচ্ছন্নতার ক্ষেত্রে যে ভুলগুলো করা যাবে না

হাঙ্গেরিতে তাপপ্রবাহের কারণে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র বন্ধ ঘোষণা

আপডেট টাইম : ১২:২৩:৩৭ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬