ঢাকা ০১:১৯ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বর্ষায় পরিচ্ছন্নতার ক্ষেত্রে যে ভুলগুলো করা যাবে না বিনিয়োগকারীর সুরক্ষায় গুরুত্বপূর্ণ হয়ে উঠছে সিএমএসএফ, আসছে নতুন আইন ‘জাতির সাথে কখনো বেইমানি করব না’: রাষ্ট্রপতি প্রার্থী কর্নেল অলি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ নেত্রকোণায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত যোগাযোগ ব্যবস্থা উন্নয়নসহ হিলির অসমাপ্ত উন্নয়নমুলক কাজগুলো পর্যায়ক্রমে সম্পন্ন করা হবে-সমাজকল্যানমন্ত্রী,- ডা. এজেডএম জাহিদ শিক্ষার মানোন্নয়নে ব্যাপক পরিকল্পনা গ্রহণ করেছে সরকার : শিক্ষামন্ত্রী বিদেশ ভ্রমণ প্যাকেজের মূল্য দেওয়া যাবে বাংলাদেশি টাকায় হেফাজতে ইসলামের প্রয়াত আমির আল্লামা শাহ আহমেদ শফীর (রহ.) কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী শেরপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা

অস্ট্রেলিয়ায় লেভেল-২ কোচিং কোর্স সম্পন্ন করলেন ইমরুল

সফলভাবে ক্রিকেট অস্ট্রেলিয়ার লেভেল-২ কোচিং সম্পন্ন করেছেন বাংলাদেশ ওপেনার ইমরুল কায়েস। যা তার ক্যারিয়ারের একটি মাইলফলক হয়ে রইল।

অস্ট্রেলিয়ার লেভেল-২ কোচিং সম্পন্ন করার খবর আজ সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন কয়েক বছর আগে পেশাদার ক্রিকেট থেকে অবসর নেওয়া ইমরুল।

নিজের ভেরিফাইড ফেসবুক পেইজে দেওয়া এক পোস্টে ইমরুল লিখেছেন, ‘আজ ক্রিকেট অস্ট্রেলিয়ার অধীনে লেভেল-২ ক্রিকেট কোচিং কোর্স সফলভাবে সম্পন্ন করতে পেরে আমি আনন্দিত।’

তিনি আরও লিখেন, ‘আমি ক্রিকেট অস্ট্রেলিয়া এবং এনএসডব্লিউকে বিশেষ ধন্যবাদ জানাতে চাই। যাদের তত্ত্বাবধানে আমি এই কোর্সটি সম্পন্ন করেছি। আমার ক্রিকেট কোচিংয়ের যাত্রায় এটি একটি চমৎকার অভিজ্ঞতা হয়ে রইল।’

এই কোর্সে মূলবান অভিজ্ঞতা অর্জন করেছেন বলে জানিয়েছেন বাংলাদেশের সাবেক এই ক্রিকেটার। তিনি জানান, তরুণ ক্রিকেটারদের উন্নয়নে অবদান রাখতে এই কোর্স সহায়তা করবে।

ইমরুল লিখেন, ‘আমি বিশ্বাস করি, এই কোর্স থেকে অর্জিত জ্ঞান ও দক্ষতা আমাকে পরবর্তী প্রজন্মের তরুণ ক্রিকেটারদের জন্য উন্নতিতে অবদান রাখতে এবং আমার সেরাটা দিতে সক্ষম করে তুলবে। এটি সত্যিই একটি চমৎকার অভিজ্ঞতা ছিল।’

এদিকে টপ এন্ড টি-টোয়েন্টি টুর্নামেন্টে অংশ নিতে চলতি মাসের শেষের দিকে অস্ট্রেলিয়া সফরে যাওয়ার কথা রয়েছে বাংলাদেশ ‘এ’ দলের। এই সফরে ‘এ’ দলের কোচিং স্টাফের অংশ হিসেবে দায়িত্ব পালন করবেন ইমরুল।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

বর্ষায় পরিচ্ছন্নতার ক্ষেত্রে যে ভুলগুলো করা যাবে না

অস্ট্রেলিয়ায় লেভেল-২ কোচিং কোর্স সম্পন্ন করলেন ইমরুল

আপডেট টাইম : ০৮:০৫:২৫ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬