সীমান্ত,জবি প্রতিনিধি :
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নাট্যকলা বিভাগে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস ২০২৬’। আজ ৩রা আগস্ট জগন্নাথ বিশ্ববিদ্যালয় নাট্যকলা বিভাগের হল রুমে আয়োজন করা হয়। দিবসটি উপলক্ষে ‘চেতনায় জুলাই গণ-অভ্যুত্থান’ শীর্ষক আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিভাগের চলমান শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা কবিতা আবৃত্তি, নৃত্য, ও দেশাত্মবোধক গানের মাধ্যমে ফুটিয়ে তুলেছে জুলাই গণ-অভ্যুত্থানের স্মৃতি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মাননীয় ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শারমীন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাট্যকলা বিভাগের চেয়ারম্যান জনাব রুবাইয়া জাবীন প্রিয়তা।
সভাপতির বক্তব্যে বিভাগের চেয়ারম্যান জুলাই গণ-অভ্যুত্থানে নিহত সকল শহিদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাদের পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান। তিনি বলেন, দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ও ন্যায়বিচার প্রতিষ্ঠার সংগ্রামে শহিদদের অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। নতুন প্রজন্মের কাছে জুলাই গণ-অভ্যুত্থানের ইতিহাস ও চেতনা তুলে ধরার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।
সভাপতি আরো জানান, আমরা যেন আমাদের মুক্তি যুদ্ধের চেতনাকে ভুলে না যায়। মুক্তি যুদ্ধের চেতনার সাথে সাথে আমাদের মনে রাখতে হবে জুলাই গণ-অভ্যুত্থানের কথা।আলোচনা অনুষ্ঠানে জুলাই গণ-অভ্যুত্থানের তাৎপর্য, শহিদদের আত্মত্যাগ এবং গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষায় তরুণ সমাজের ভূমিকা নিয়ে আলোচনা করেন।
সম্পাদক : মো: মাসুদ পারভেজ, মোবাইল : 01712-983974, অফিস : রহমান ম্যানসন, মতিঝিল, ঢাকা-১০০০, ই-মেইল : citizennews786@gmail.com
© All rights reserved 2019-2026 CitizenNews24