ঢাকা ০৬:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ইলুহারে পবিত্র ব্যাপারীর ওপর বর্বর হামলার অভিযোগ ; জড়িতদের গ্রেপ্তারের দাবি বিমানের সাবেক এমডি ও সিইও এয়ার ভাইস মার্শাল রফিকুল ইসলাম আর নেই ধামইরহাটে নজরুল বর্ষ উদযাপন বাস্তবায়নের লক্ষে মতবিনিময় সভা স্বেচ্ছাসেবক দলের কর্মী মারুফকে কুপিয়ে জখম,রামেকে ভর্তি হামলাকারী জিয়ারুল আওয়ামী দোসর গ্রেপ্তারের দাবি নগর স্বেচ্ছাসেবক দলের  কাশিমনগর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষায় শতভাগ সাফল্য স্বচ্ছতা ও নিষ্ঠায় দায়িত্ব পালন করছেন কুড়িগ্রাম উপজেলা প্রকৌশলী মোহাম্মদ ফিরোজুর রহমান অপসাংবাদিকতার ভিড়ে বিবেকের সংকট সাংবাদিকতার আড়ালের অন্ধকার আমার অভিজ্ঞতা থেকে কিছু নির্মম সত্য কালিয়াকৈরে তীব্র বিদ্যুৎ সংকট: দিনে ১০-১২ ঘণ্টা লোডশেডিংয়ে শিল্প রফতানি ব্যাহত লেখাপড়ায় বিঘ্নিত পিরোজপুরে যুবলীগ নেতা ও কলেজ অধ্যক্ষ অলক কর্মকার গ্রেপ্তার উন্নয়ন ও জনসেবায় দীর্ঘদিন ধরে মানুষের পাশে থাকার দাবি

ময়মনসিংহে ভ্রাম্যমাণ নিরাপদ খাদ্য পরীক্ষাগার উদ্বোধন

 ভেজাল ও নিম্নমানের খাদ্যপণ্য দ্রুত শনাক্ত করে তাৎক্ষণিক পরীক্ষার ফলাফল নিশ্চিত করার লক্ষ্যে ময়মনসিংহ বিভাগের জন্য চালু করা হয়েছে ‘ভ্রাম্যমাণ নিরাপদ খাদ্য পরীক্ষাগার’।

এই পরীক্ষাগারের মাধ্যমে ময়মনসিংহ বিভাগের চার জেলায় খাদ্যের মান যাচাই কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা সংশ্লিষ্টদের।

আজ সোমবার দুপুরে ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সামনে আনুষ্ঠানিকভাবে এই ভ্রাম্যমাণ পরীক্ষাগার উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার এস এম হুমায়ুন কবির সরকার।

কর্মকর্তারা জানান, ভ্রাম্যমাণ পরীক্ষাগারটি ময়মনসিংহ বিভাগের চার জেলাÑময়মনসিংহ, জামালপুর, শেরপুর ও নেত্রকোণাজুড়ে পরিচালিত হবে। নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিভিন্ন খাদ্যপণ্যের নমুনা সংগ্রহ করে আধুনিক যন্ত্রপাতির মাধ্যমে তাৎক্ষণিক পরীক্ষা করা হবে। এতে খাদ্যে ভেজাল, ক্ষতিকর রাসায়নিক বা নিম্নমানের উপাদানের উপস্থিতি দ্রুত শনাক্ত করা সম্ভব হবে এবং পরীক্ষার ফলের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণেও সুবিধা হবে।

বিভাগীয় কমিশনার এস এম হুমায়ুন কবির সরকার বলেন, এই ভ্রাম্যমাণ পরীক্ষাগারের অন্যতম বিশেষ সুবিধা হলো সাধারণ ভোক্তারাও নিজেদের আনা খাদ্য নমুনা সম্পূর্ণ বিনামূল্যে পরীক্ষা করাতে পারবেন। এর ফলে মানুষ সহজেই খাদ্যের মান সম্পর্কে নিশ্চিত হতে পারবেন এবং নিরাপদ খাদ্য গ্রহণে আরও সচেতন হবেন।

তিনি আরও বলেন, নিরাপদ খাদ্য নিশ্চিত করা জনস্বাস্থ্য রক্ষার অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। এই ভ্রাম্যমাণ পরীক্ষাগার ভেজাল খাদ্যের বিরুদ্ধে অভিযানকে আরও কার্যকর করবে এবং নিরাপদ খাদ্য নিশ্চিতে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি মানুষের স্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক (ডিসি) সাইফুর রহমান, উপ-পরিচালক বিপিন চন্দ্র বিশ্বাস, বিভাগীয় নিরাপদ খাদ্য কর্মকর্তা আতিকুর রহমান, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মাহবুব আরেফিন রাফি, যুব উন্নয়ন অধিদপ্তরের পরিচালক হারুন অর রশি এবং বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

ইলুহারে পবিত্র ব্যাপারীর ওপর বর্বর হামলার অভিযোগ ; জড়িতদের গ্রেপ্তারের দাবি

ময়মনসিংহে ভ্রাম্যমাণ নিরাপদ খাদ্য পরীক্ষাগার উদ্বোধন

আপডেট টাইম : ০৫:১১:১০ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬