ঢাকা ০৯:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ইলুহারে পবিত্র ব্যাপারীর ওপর বর্বর হামলার অভিযোগ ; জড়িতদের গ্রেপ্তারের দাবি বিমানের সাবেক এমডি ও সিইও এয়ার ভাইস মার্শাল রফিকুল ইসলাম আর নেই ধামইরহাটে নজরুল বর্ষ উদযাপন বাস্তবায়নের লক্ষে মতবিনিময় সভা স্বেচ্ছাসেবক দলের কর্মী মারুফকে কুপিয়ে জখম,রামেকে ভর্তি হামলাকারী জিয়ারুল আওয়ামী দোসর গ্রেপ্তারের দাবি নগর স্বেচ্ছাসেবক দলের  কাশিমনগর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষায় শতভাগ সাফল্য স্বচ্ছতা ও নিষ্ঠায় দায়িত্ব পালন করছেন কুড়িগ্রাম উপজেলা প্রকৌশলী মোহাম্মদ ফিরোজুর রহমান অপসাংবাদিকতার ভিড়ে বিবেকের সংকট সাংবাদিকতার আড়ালের অন্ধকার আমার অভিজ্ঞতা থেকে কিছু নির্মম সত্য কালিয়াকৈরে তীব্র বিদ্যুৎ সংকট: দিনে ১০-১২ ঘণ্টা লোডশেডিংয়ে শিল্প রফতানি ব্যাহত লেখাপড়ায় বিঘ্নিত পিরোজপুরে যুবলীগ নেতা ও কলেজ অধ্যক্ষ অলক কর্মকার গ্রেপ্তার উন্নয়ন ও জনসেবায় দীর্ঘদিন ধরে মানুষের পাশে থাকার দাবি

ধানঘরা উচ্চ বিদ্যালয়ের আন্তঃশ্রেণি ফুটবল টুর্নামেন্ট-২০২৬ সফলভাবে অনুষ্ঠিত হয়।

মো: সিমান্ত তালুকদারঃ
সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ধানঘরা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত আন্তঃশ্রেণি ফুটবল টুর্নামেন্ট-২০২৬ সফলভাবে সম্পন্ন হয়েছে। গত ১৯ তারিখ থেকে শুরু হওয়া এই টুর্নামেন্টে বিদ্যালয়ের ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। প্রতিটি ম্যাচ প্রায় এক ঘণ্টা করে অনুষ্ঠিত হয় এবং প্রতিটি দলে ১১ জন করে খেলোয়াড় অংশ নেয়।

ফাইনাল খেলায় দশম শ্রেণির মানবিক বিভাগ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। রানার-আপ হয় নবম শ্রেণির মানবিক বিভাগ। টুর্নামেন্টে তৃতীয় স্থান অর্জন করে অষ্টম শ্রেণির দল।
চ্যাম্পিয়ন দলের টিম লিডার ছিলেন আবির। পুরো টুর্নামেন্টে অসাধারণ নৈপুণ্য প্রদর্শনের জন্য দশম শ্রেণির ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থী সিফাত সেরা গোলকিপার নির্বাচিত হন। তাঁর চমৎকার পারফরম্যান্সের স্বীকৃতিস্বরূপ বিশেষ পুরস্কার প্রদান করা হয়।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক মফিজ স্যার, ক্রীড়া শিক্ষক, আকিদুল স্যার, মনির স্যারসহ অন্যান্য শিক্ষকবৃন্দ বিজয়ী দল ও খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন।
টুর্নামেন্টের আয়োজনে রিফাত ভাইসহ কয়েকজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতিতে পুরো টুর্নামেন্ট উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। খেলা উপভোগ করতে মাঠে বিপুল সংখ্যক দর্শকের সমাগম ঘটে। সুন্দর ও সুশৃঙ্খল আয়োজনের জন্য আয়োজকদের সবাই প্রশংসা করেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

ইলুহারে পবিত্র ব্যাপারীর ওপর বর্বর হামলার অভিযোগ ; জড়িতদের গ্রেপ্তারের দাবি

ধানঘরা উচ্চ বিদ্যালয়ের আন্তঃশ্রেণি ফুটবল টুর্নামেন্ট-২০২৬ সফলভাবে অনুষ্ঠিত হয়।

আপডেট টাইম : ১১:৫৫:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬