ঢাকা ১০:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ইলুহারে পবিত্র ব্যাপারীর ওপর বর্বর হামলার অভিযোগ ; জড়িতদের গ্রেপ্তারের দাবি বিমানের সাবেক এমডি ও সিইও এয়ার ভাইস মার্শাল রফিকুল ইসলাম আর নেই ধামইরহাটে নজরুল বর্ষ উদযাপন বাস্তবায়নের লক্ষে মতবিনিময় সভা স্বেচ্ছাসেবক দলের কর্মী মারুফকে কুপিয়ে জখম,রামেকে ভর্তি হামলাকারী জিয়ারুল আওয়ামী দোসর গ্রেপ্তারের দাবি নগর স্বেচ্ছাসেবক দলের  কাশিমনগর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষায় শতভাগ সাফল্য স্বচ্ছতা ও নিষ্ঠায় দায়িত্ব পালন করছেন কুড়িগ্রাম উপজেলা প্রকৌশলী মোহাম্মদ ফিরোজুর রহমান অপসাংবাদিকতার ভিড়ে বিবেকের সংকট সাংবাদিকতার আড়ালের অন্ধকার আমার অভিজ্ঞতা থেকে কিছু নির্মম সত্য কালিয়াকৈরে তীব্র বিদ্যুৎ সংকট: দিনে ১০-১২ ঘণ্টা লোডশেডিংয়ে শিল্প রফতানি ব্যাহত লেখাপড়ায় বিঘ্নিত পিরোজপুরে যুবলীগ নেতা ও কলেজ অধ্যক্ষ অলক কর্মকার গ্রেপ্তার উন্নয়ন ও জনসেবায় দীর্ঘদিন ধরে মানুষের পাশে থাকার দাবি

হোয়াটসঅ্যাপে প্রযুক্তিগত ত্রুটি, বন্ধ অনেক অ্যাকাউন্ট

সিটিজেন নিউজ ডেস্ক: হঠাৎ করেই বড় ধরনের প্রযুক্তিগত সমস্যায় পড়েছেন জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপের ব্যবহারকারীরা। কোনো পূর্ব সতর্কবার্তা ছাড়াই বিশ্বের বিভিন্ন প্রান্তের ব্যবহারকারীদের অ্যাকাউন্ট বন্ধ হয়ে গেছে এবং অ্যাপের পর্দায় তা ‘রিভিউ’ বা পর্যালোচনার বার্তা দেখাচ্ছে। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার পর মেটা কর্তৃপক্ষ ত্রুটির কথা স্বীকার করেছে এবং অ্যাকাউন্টগুলো চালুর কাজ শুরু হয়েছে বলে জানিয়েছে।

অ্যাকাউন্টে প্রবেশের চেষ্টা করলে একটি বার্তা দেখানো হয়। সেখানে বলা হয়, ব্যবহারকারীর কার্যক্রম ও ব্যবহৃত যন্ত্র পরীক্ষা করা হচ্ছে। সেবার শর্ত মেনে চলা হয়েছে কি না, তা যাচাই শেষে সাধারণত ২৪ ঘণ্টার মধ্যে ফল জানানো হবে।

এ বিষয়ে প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম টেকক্রাঞ্চকে মেটা জানিয়েছে, সমস্যাটি সমাধানে কাজ চলছে। ক্ষতিগ্রস্ত অ্যাকাউন্টগুলো ধাপে ধাপে পুনরায় চালু করা হচ্ছে।

তবে কোন দেশের ব্যবহারকারীরা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন বা ঠিক কী কারণে এ সমস্যা হয়েছে সে বিষয়ে কোনো তথ্য দেয়নি প্রতিষ্ঠানটি।

মেটার একজন মুখপাত্র বলেন, অপব্যবহার ঠেকাতে নিয়মিত সন্দেহজনক অ্যাকাউন্ট শনাক্ত করে ব্যবস্থা নেওয়া হয়। তবে কখনও কখনও ভুলবশত কিছু অ্যাকাউন্টও বন্ধ হয়ে যেতে পারে। এমন হলে যত দ্রুত সম্ভব তা ঠিক করার চেষ্টা করা হয়।

হোয়াটসঅ্যাপ বর্তমানে বিশ্বের অন্যতম জনপ্রিয় বার্তা আদান-প্রদানের মাধ্যম। প্রতি মাসে তিনশ কোটির বেশি মানুষ এটি ব্যবহার করেন। ফলে অল্প সংখ্যক অ্যাকাউন্টে সমস্যা হলেও হাজার হাজার ব্যবহারকারী এর প্রভাব অনুভব করতে পারেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

ইলুহারে পবিত্র ব্যাপারীর ওপর বর্বর হামলার অভিযোগ ; জড়িতদের গ্রেপ্তারের দাবি

হোয়াটসঅ্যাপে প্রযুক্তিগত ত্রুটি, বন্ধ অনেক অ্যাকাউন্ট

আপডেট টাইম : ১০:৪০:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬