ঢাকা ১০:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ইলুহারে পবিত্র ব্যাপারীর ওপর বর্বর হামলার অভিযোগ ; জড়িতদের গ্রেপ্তারের দাবি বিমানের সাবেক এমডি ও সিইও এয়ার ভাইস মার্শাল রফিকুল ইসলাম আর নেই ধামইরহাটে নজরুল বর্ষ উদযাপন বাস্তবায়নের লক্ষে মতবিনিময় সভা স্বেচ্ছাসেবক দলের কর্মী মারুফকে কুপিয়ে জখম,রামেকে ভর্তি হামলাকারী জিয়ারুল আওয়ামী দোসর গ্রেপ্তারের দাবি নগর স্বেচ্ছাসেবক দলের  কাশিমনগর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষায় শতভাগ সাফল্য স্বচ্ছতা ও নিষ্ঠায় দায়িত্ব পালন করছেন কুড়িগ্রাম উপজেলা প্রকৌশলী মোহাম্মদ ফিরোজুর রহমান অপসাংবাদিকতার ভিড়ে বিবেকের সংকট সাংবাদিকতার আড়ালের অন্ধকার আমার অভিজ্ঞতা থেকে কিছু নির্মম সত্য কালিয়াকৈরে তীব্র বিদ্যুৎ সংকট: দিনে ১০-১২ ঘণ্টা লোডশেডিংয়ে শিল্প রফতানি ব্যাহত লেখাপড়ায় বিঘ্নিত পিরোজপুরে যুবলীগ নেতা ও কলেজ অধ্যক্ষ অলক কর্মকার গ্রেপ্তার উন্নয়ন ও জনসেবায় দীর্ঘদিন ধরে মানুষের পাশে থাকার দাবি

পিরোজপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জামায়াতের গণমিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক:

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে পিরোজপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ১১ দলীয় জোটের উদ্যোগে গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৫ আগস্ট) বিকেলে শহরের পুরাতন কাপুরিয়াপট্টি এলাকায় জেলা জামায়াত কার্যালয়ের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে একটি গণমিছিল শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সাধনা ব্রিজ এলাকায় গিয়ে শেষ হয়।

পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে সমাবেশ শুরু হয়। জেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমীর মাওলানা আব্দুর রবের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন জেলা এনসিপির আহ্বায়ক হুমায়ূন কবির, জেলা জামায়াতের সেক্রেটারি জহিরুল হক, জেলা এনসিপির সেক্রেটারি মাইনুল আহসান মুন্না, জেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা সিদ্দিকুল ইসলাম, মাওলানা আব্দুর রাজ্জাক সেখ, সদর উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমীর মাওলানা নুরুল ইসলাম এবং ইসলামী ছাত্রশিবির পিরোজপুর জেলা সভাপতি ইমরান খান।

বক্তারা তাদের বক্তব্যে জুলাই সনদ দ্রুত বাস্তবায়নের দাবি জানান। তারা অভিযোগ করেন, সরকার প্রতিশ্রুতি অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়নে বিলম্ব করছে। একই সঙ্গে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের নৈরাজ্য সৃষ্টি হচ্ছে বলেও তারা দাবি করেন এবং এ বিষয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন।

বক্তারা আরও বলেন, জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়ন ও সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়ার ক্ষেত্রে সরকার কার্যকর পদক্ষেপ না নিলে জনগণ গণতান্ত্রিক কর্মসূচির মাধ্যমে রাজপথে নামতে বাধ্য হবে।

সমাবেশে উপস্থিত নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন। পরে শান্তিপূর্ণভাবে গণমিছিলটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে সমাপ্ত হয়।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

ইলুহারে পবিত্র ব্যাপারীর ওপর বর্বর হামলার অভিযোগ ; জড়িতদের গ্রেপ্তারের দাবি

পিরোজপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জামায়াতের গণমিছিল ও সমাবেশ

আপডেট টাইম : ০৭:২৯:১৮ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬